Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্যান্ডপেপারগেট: আরও খেলোয়াড় জানতেন বলে 'ফিসফাস' শুনেছিলেন লংস্টাফ

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি ‘স্যান্ডপেপারগেট’-এ অভিযুক্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট ছাড়াও আরও বেশি খেলোয়াড় জড়িত ছিলেন বলে ‘ফিসফাস’ শুনেছিলেন বলে জানিয়েছেন নীতি বিশেষজ্ঞ ডক্টর সাইমন লংস্টাফ। শনিবার চ্যানেল নাইন-এর উইকেন্ড টুডে-র সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

লংস্টাফ বলেন, ‘পথিমধ্যে ফিসফাসানি ছিল। এবং আমি এর চেয়ে জোরালোভাবে বলতে পারছি না যে, এর আগে অন্য কিছু ঘটেছিল এবং আরও বেশি লোক তা জানতো।’ তিনি জানান, সিনিয়র খেলোয়াড়দের তিনি এমন কিছু বলার সুযোগ দিয়েছিলেন, যা তারা তদন্তের সময় প্রকাশ করেননি। কিন্তু কেউ কিছু বলেননি।

তিনি আরও বলেন, ‘একবার কথাটি ওঠার পর আমি চোখ বন্ধ করে থাকতে পারিনি। যখন আমরা বিষয়টি খতিয়ে দেখতে গেলাম, তখন আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম সেই সিনিয়র লোকগুলোকে একটি সুযোগ দিয়েছিলাম... আচ্ছা, পুরো পরিস্থিতি সম্পর্কে আপনার কি আর কিছু বলার আছে?’ কিন্তু কেউ তাদের বক্তব্যে কোনো পরিবর্তন আনতে রাজি হয়নি, তাই মূলত আমি একটি ফাঁকা দেয়ালের মুখোমুখি হয়েছিলাম। কেউ এক কথা বলছিল, আবার কেউ অন্য কথা। কিন্তু সেই সময়ে বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন আছে বলে দাবি করার মতো যথেষ্ট ভিত্তি ছিল না।

লংস্টাফ জানান, সেই ফিসফাসানিগুলো ইঙ্গিত দিচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের আগেও সম্ভবত বল টেম্পারিং হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এমন কিছু ভালো মানুষদের নিয়ে কথা বলছি, যারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাই আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

উল্লেখ্য, উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশ হয়েছে মঙ্গলবার। তার আগে থেকেই আলোচনায় বইয়ের একটি অধ্যায়, যেখানে সাবেক ওপেনার দাবি করেছেন, অভিযুক্ত তিনজন ছাড়াও পুরো দলই ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা জানতো। তার এই দাবিতে বিভক্ত অস্ট্রেলিয়া। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স খাজার এই দাবিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ আখ্যা দিয়ে ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে আগুন ধরান। এবার কামিন্সের দাবিকে প্রশ্নবিদ্ধ করল লংস্টাফের বক্তব্য।

লংস্টাফ আরও জানান, পর্যালোচনার জন্য খাজাকে ডাকা হয়েছিল কি না মনে করতে পারছেন না তিনি। খাজা তার বইয়ে দাবি করেছেন, বল টেম্পারিং নিয়ে নিজের বক্তব্য জানানোর ইচ্ছা থাকলেও তাকে কখনোই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। লংস্টাফ বলেন, ‘আমার ঠিক মনে নেই আমাদের পর্যালোচনায় অবদান রাখার জন্য কাদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ এটা কেবল জড়িত থাকা খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল আরও বিস্তৃত।’

তিনি যোগ করেন, ‘তুলনাটা কী হতে পারে তা দেখার জন্য পুরো ক্রিকেট অস্ট্রেলিয়া, স্পনসর, সমর্থক … সাবেক টেস্ট খেলোয়াড়দের দিকে নজর দেওয়া হয়েছিল। আমাদের পর্যালোচনায় অংশগ্রহণের জন্য আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের সবাই সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। তাদের সেটা না করার স্বাধীনতা ছিল।’

খাজার দাবিগুলোকে অস্বীকার করেছেন কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের সংবাদ সম্মেলনকে তার ‘আন্তরিকতার কারণে বিশ্বাসযোগ্য’ মনে করছেন লংস্টাফ। তিনি বলেন, ‘কামিন্স যদি না জানতো, এবং আমি বিশ্বাস করি সে জানতো না, তাহলে কেউই জানতো না। কিন্তু সেটা ভিন্ন প্রশ্ন রেখে যায়।’ একই সঙ্গে তিনি যোগ করেন, এই পরিকল্পনা সম্পর্কে সবাই জানতো কি না এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। একজন বলছে এককথা, আরেকজন আরেক কথা, এমন কেন হচ্ছে সেই বিষয়টি উদঘাটন করতে চায় কি না, সেই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়াকেই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

1

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

2

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

7

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

8

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

9

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

12

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

13

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

14

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

15

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

16

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20