Deleted
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফারহানের গোল অবিশ্বাস্য, সেরা বলছেন সাবেক ফুটবলাররা

বাংলাদেশের ফুটবলে অনেক দিন পর স্বপ্নের মতো এক রাত। ৪ গোলের বড় ব্যবধানে জয়, সেই সঙ্গে পরিকল্পিত দৃষ্টিনন্দন ফুটবল। ফারহানদের দর্শনীয় গোল এবং পারফরম্যান্সে সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররাও মুগ্ধ।

১৯৭৫ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর। এশিয়ান ফুটবল কনফেডারেশনের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল তার। পঞ্চাশ বছরের বেশি সময় বাংলাদেশের ফুটবল কাছ থেকে দেখছেন চুন্নু।

গতকাল ফারহান আলী ওয়াহিদের গোলকে তিনি সেরার তালিকায় রাখতে চান নির্ধিদ্বায়, ‘বক্সের মধ্যে সে যেভাবে কয়েকজনকে কাটিয়ে দারুণভাবে ফিনিশ করল। এটা এক কথায় অপূর্ব। আমার অনেক গোল আছে এবং ফুটবলসংশ্লিষ্ট অনেকেই বলে আমার পায়ের কাজ দারুণ ছিল। তবে বক্সের মধ্যে সে যেভাবে করেছে এটা আমাকেও শিহরিত করেছে। কিছুক্ষণের জন্য আমাকে সে সত্তর-আশির দশকে নিয়েছিল। সব মিলিয়ে এই গোলটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অন্যতম সেরা গোল বলাই যায়।’

ফারহানের পাশাপাশি হামজার গোলেরও প্রশংসা করেছেন চুন্নু। ব্যাকহিলের গোল না হওয়ার আফসোস রয়েছে তার মনে, ‘হামজা যে গোলটি করেছে সেটিও দুর্দান্ত। তবে ব্যাকহিলের গোলটি হলে সেটাও হতো মনে রাখার মতো।’

বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার শেখ মোঃ আসলাম। দেশি ফুটবলারদের মধ্যে ঘরোয়া পর্যায়ে সবচেয়ে বেশি গোল। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচেও সর্বাধিক গোলদাতার তালিকায় ওপরের দিকে থাকবেন। তিনি ফারহান আলীর গোল নিয়ে বলেন, ‘অবশ্যই তার গোলটি অনেক সুন্দর হয়েছে। সাম্প্রতিক বা নিকট অতীতে আমরা এ রকম গোল দেখিনি। তবে সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই এবং আমারও অনেক দর্শনীয় গোল রয়েছে। আমাদের সময়ের গোলগুলো ভিডিও কিংবা আর্কাইভ সেভাবে নেই। যারা দেখেছেন সেই সময়ে তাদের হৃদয়ে এখনো আছে।’

ফারহান-হামজার গোলের পাশাপাশি বাংলাদেশ গতকাল দারুণ ফুটবল খেলেছে। কালকের খেলা সব মিলিয়ে মনে ধরেছে সাবেকদেরও, ‘অনেক দিন পর বাংলাদেশ মন জুড়ানো ফুটবল খেলেছে। এত সুন্দর, নিয়ন্ত্রিত ফুটবল আমরা বহু দিন পর দেখলাম’-বলেন আসলাম। ভুটান ম্যাচে বাংলাদেশ জিতলেও পারফরম্যান্স সেভাবে আশাব্যঞ্জক ছিল না। ৫ দিনের মধ্যে পারফরম্যান্সের এত তারতম্য হওয়ার পেছনে হামজাকেই অবদান দিলেন, ‘হামজা আসার পর দলের সবাই উজ্জীবিত হয়েছে। অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। সে নিজে জানপ্রাণ দিয়ে অসাধারণ খেলেছে এবং দলের সবাই অনুপ্রাণিত হয়েছে। অনেক দিন পর বাংলাদেশ বাংলাদেশের মতো খেলতে পেরেছে।’

জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ২০০৫-২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলের অন্যতম ভরসা ছিলেন গোলের জন্য। আন্তর্জাতিক ম্যাচে তার গোলও অনেক। এমিলি ফারহানের গোল সম্পর্কে বলেন, ‘গতকালই ছিল তার প্রথম হোম ম্যাচ। মাত্র ১৯ বছর বয়সে সে যেভাবে গোল করল সেটা অবিশ্বাস্য। আমাদের সময়ে জাহিদ হোসেন কয়েকজন কাটিয়ে সাফেই এ রকম একটি গোল করেছিল। ফারহান গোলটি অবশ্যই অনেক দিন মনে থাকবে সবার।’

ফারহানের গোলে যেমন মুগ্ধতা ছড়িয়ে অনেকে বলছেন বাংলাদেশের ইতিহাসে সেরা গোলের একটি। পাশাপাশি কালকের ম্যাচটিকেও বলছেন বাংলাদেশের সেরা ম্যাচ। এখানে অবশ্য খানিকটা দ্বিমত চুন্নুর,‘আমার খেলা ম্যাচগুলোর মধ্যে চীনের বিপক্ষে বাংলাদেশ অনেক দারুণ ফুটবল খেলেছিল। সেরা ম্যাচের হিসেবে আরও কয়েকটি ম্যাচ হয়তো আসতে পারে। কালকের ম্যাচের আগেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। অনেকটা নির্ভার ছিল। এরপরও কালকের ম্যাচের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ের সেরা অবশ্যই বলা যায়।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এমিলি বাংলাদেশ দলের গঠনমূলক সমালোচনা করেছেন সাম্প্রতিক সময়ে। কালকের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন,‘আমরা সমালোচনা করি মূলত বাংলাদেশের ভালো ফুটবল দেখার প্রত্যাশায়। প্রবাসী ফুটবলার আসার পর আমাদের দলীয় শক্তি ও মান বাড়লেও সেটার প্রকৃত নিদর্শন আমরা এত দিন দেখতে পারিনি পুরোপুরি। গতকালই আমরা সেই সামর্থ্যবান ফুটবল দেখতে পেরেছি। খেলোয়াড় সিলেকশন, পজিশন নির্ধারণ সব কিছু কাল দারুণ ছিল। পাকিস্তানের বিপক্ষেও এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে মানুষের মধ্যে একটা আত্নবিশ্বাস জন্মাবে বাংলাদেশ ধারাবাহিক ভালো ফুটবল খেলতে পারে। কালকের পারফরম্যান্সের ধারাবাহিকতা খুব জরুরি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

1

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

2

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

3

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

4

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

5

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

6

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

7

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

8

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

9

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

10

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

11

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

14

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

15

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

18

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

19

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

20