Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে সাত হাজার রানের মাইলফলকে মুশফিক

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি মুশফিকুর রহিমের। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার পর প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলকে নিজের নাম লেখালেন এই অভিজ্ঞ ব্যাটার।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করা মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। সিলেটে পঞ্চম দিন ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। তাতে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মুশফিক।

সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থাকতে সিলেটে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। আর লাগতো ৯ রান। সেটাও করে ফেলেন। তাতে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মালিক হন দেশের অন্যতম সেরা ব্যাটার। ১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে আছেন মুমিনুল হক। ৫২৯৩ রান তার। মুশফিক তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ইনিংসে তাওহীদ হৃদয় তাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরার হন। সেই সিংহাসন হারালেও একই ম্যাচে সাত হাজার রানের ঘরে পৌঁছে গেলেন মুশফিক। টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা এই ব্যাটার। তার ঠিক উপরে এখন আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)। আজ তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

1

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

2

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

3

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

4

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

7

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

8

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

9

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

13

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

14

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

15

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

16

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

17

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

18

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

19

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

20