Deleted
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দিনের খেলা শুরু, ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা শুরু হয়েছে। চতুর্থ দিনের খেলা আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন ৫ উইকেট হারিয়ে ১০০ রান করেছে এবং ইনিংস হার এড়াতে তাদের আরও ৫৭ রান প্রয়োজন।

কাল বড় দায়িত্ব নিতে হবে দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিমকে। তারা ছাড়া স্বীকৃত ব্যাটসম্যান আছেন শুধু মেহেদী হাসান মিরাজ।

টানা তিন ইনিংসে ফিফটি পেরোনোর পর এবার ২৩ রানে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। রাবাদার বাউন্সারে তিনি কিছুই করতে পারেননি। বল সরাসরি গায়ে আঘাত করার পর কী করবেন বুঝে ওঠার আগেই তা ব্যাট থেকে শরীর হয়ে রিকেলটনের গ্লাভসে চলে যায়। হৃদয় অবশ্য বল থেকে চোখও সরিয়ে নিয়েছিলেন। পঞ্চম উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনও ৭০ রান করতে হবে।

এর আগে বোল্ড হয়েছেন মাহফিজুল। কয়েকবার জীবন পেলেও তিনি বেশ গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু হারমারের বলে তিনি বোল্ড হয়ে গেছেন। অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে হারমারের টার্ন করা বলে ভেতরে ঢুকে আউট হয়েছেন মাহফিজুল। চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনও ৮৪ রান দরকার ছিল।

ম্যাচে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ, আছে ইনিংস হারের শঙ্কায়। এর মধ্যেই আরও একটি খারাপ খবর পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৭তম ওভারে ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন। এই অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

দিনের দ্বিতীয় সেশন শেষে ২৫ ওভার খেলা হয়েছে। ৩ উইকেট হারিয়ে ৫৮ রান নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। মাহফিজুল ৩০ রানে অপরাজিত ছিলেন, হৃদয়ের রান ৪।

নাজমুলকে হারানোর ওভারেই দলগত ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। হারমারের অফ স্পিনে সুইপ শটে স্কয়ার লিগ দিয়ে ছয় মেরেছেন মাহফিজুল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ছক্কা এটি। ইনিংসের ২৩তম ওভারে বাংলাদেশ পেরিয়েছে ৫০-এর মাইলফলক।

ভেঙে গেল নাজমুল হোসেনের প্রতিরোধ! সাইমন হারমারের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৪৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪২ বল খেলে ১১ রান করেছেন নাজমুল। নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এক প্রান্তে অপরাজিত মাহফিজুল ইসলাম (২১*)।

বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ অস্বস্তিতে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। তানজিদ ও মুমিনুল আউট তো হয়েছেনই, রানও আসছিল না। প্রায় ৯ ওভার পর অবশেষে একটি বাউন্ডারি এল মাহফিজুলের ব্যাটে। ৪৯ বল খেলে তার রান এখন ১১, তার সঙ্গী অধিনায়ক নাজমুল ১৪ বল খেলে করেছেন ১ রান।

অফ স্টাম্পের বেশ বাইরে ছিল বল। চাইলেই বলটি ছেড়ে দিতে পারতেন মুমিনুল। কিন্তু তিনি কী উদ্দেশ্যে খেলেছেন, সেটি পরিষ্কার নয় একেবারেই। তার ব্যাট হয়ে বল এসে লেগেছে স্টাম্পে। বোল্ড হয়েছেন মুমিনুল, প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার ফিরলেন ১ রান করে। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারাল।

ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে তানজিদকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলেই তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

ইয়ানসনের বলে তানজিদকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। শেষমুহূর্তে রিভিউ নেন তানজিদ। পরে দেখা যায়, তার প্যাডে লেগে বল গেছে উইকেটের পেছনে। আরও একবার বাঁচলেন তিনি। এর আগে রিভিউ নিয়ে বেঁচেছিলেন আরেক ওপেনার মাহফিজুলও। একবার তানজিদের বিপক্ষে রিভিউ নিয়ে আম্পায়রস কল নটআউট থাকায় সফল হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার ক্যাচ দিয়েও বাঁচলেন মাহফিজুল। ইয়ানসেনের বলে তিনি প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন। মুল্ডার লাফিয়ে ওঠে ধরেও ফেলেছিলেন, তবে শেষপর্যন্ত আর হাতে জমাতে পারেননি। একটু পর তানজিদের বলে এলবিডব্লুর জোরাল আবেদন করে দক্ষিণ আফ্রিকা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউও নেয়। তবে হিটিং আম্পায়রস কল হওয়ায় বেঁচে যান তিনি।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি শূন্য রানে থাকতেই আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে রাবাদার বলে এলবিডব্লুর ওই সিদ্ধান্ত বদলে গেছে রিভিউতে। মাহফিজুলের ব্যাটে লেগে বল তার প্যাডে লেগেছে। একটু পর বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খুলেছেন মাহফিজুল।

এর আগে ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দিয়েছেন পেটারসন। লং অফে দাঁড়ানো হাসান ক্যাচ নিয়েছেন। তার আর ৫ উইকেট হলো না। তবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে। ১২৪.১ ওভার খেলে ৫৫৭ রানে থামল তারা। ১৫৭ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। মধ্যাহ্ন বিরতির ঘোষণাও চলে এসেছে। বিরতির পর বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে বড় চ্যালেঞ্জ। এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের কাঁধে।

পেটারসন বোল্ড হয়ে গিয়েছিলেন হাসান মাহমুদের বলে। বাংলাদেশের ক্রিকেটাররাও তখন উল্লাস শুরু করেছিলেন। কিন্তু হতাশার খবরটা এল এরপরই— নো বল করেছেন হাসান! ৫ উইকেট হলো না আপাতত। নিজের প্রথম ৫ উইকেটই তিনি পেয়েছেন ভিন্ন ভিন্ন দেশে। এটি হতো আলাদা ৬ দেশে ৫ উইকেট পাওয়া। এমন কীর্তি ছিল শুধু নাথান লায়ানের।

পরপর দুই বলে দুই ছক্কা মেরে আউট স্টাম্পিংয়ের শিকার হয়েছেন রাবাদা। তাকে স্টাম্পিং করে এই ইনিংসে ৮ ডিসমিসাল হলো লিটনের। এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটা এখন শুধুই তার। রিকেলটন ও রাবাদা দুজনকেই বাংলাদেশ শেষপর্যন্ত ফেরাল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার লিড এখন ১১২ রানের।

অবশেষে আউট হলেন রিকেলটন। মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি। রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও ভেঙে গেল। তাকে স্টাম্পিং করে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন। এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে তিনি। ৬ ক্যাচের পর এবার একটি স্টাম্পিংও করেছেন। টেস্ট ইতিহাসে এক ইনিংসে ৭ ডিসমিসালের ঘটনা এতদিন ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং জশুয়া দা সিলভার।

একবার তার ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস, আরেকবার মাহফিজুল ইসলাম। দুবার জীবন পাওয়া রায়ান রিকেলটন পেলেন টেস্ট ক্যারিয়ারে নিজের চতুর্থ সেঞ্চুরি। তার ও রাবাদার ব্যাটে চড়ে পাঁচ শর পথে আছে দক্ষিণ আফ্রিকা। এরপরই মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ঠিকঠাক পারেননি, বাংলাদেশ এলবিডব্লুর জোরাল আবেদন করেছিল। আম্পায়ার সাড়া দেওয়ায় রিভিউ নিলেও রিপ্লেতে দেখা যায়, গ্লাভসে লেগেছে বল।

এ কী করলেন অধিনায়ক! বাংলাদেশের বাকি ক্রিকেটারদের মনে হয়তো এরকম কিছুই চলছে। এমনিতেই উইকেট আসছে না, দক্ষিণ আফ্রিকার লিডটাও একটু একটু করে বড় হচ্ছে। বোলারদের রীতিমতো অসহায় মনে হচ্ছে রাবাদা ও রিকেলটনের সামনে। এখন একটা উইকেটই কেবল বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখতে পারত। অথচ নাজমুল কি না এমন সময়ে ক্যাচ ছেড়ে দিলেন! তাসকিনের বলটা স্টাম্পেই ছিল। একটু বাড়তি বাউন্সে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন রাবাদা। তার ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়ানো নাজমুলের কাছে গিয়েছিল। কিন্তু হাতে গেলেও তিনি তা জমাতে পারেননি। উল্টো চার হয়ে গেছে। এরপর সম্প্রচারকদের ক্যামেরায় কয়েকবারই দেখানো হয়েছে নাজমুলকে, প্রতিবারই তার চোখমুখ ছিল হতাশা। এরকম পরিস্থিতি ক্যাচ ছাড়ার মাশুল কতটা বেশি দিতে হতে পারে, সেটি তো আর তার অজানা নয়।

কাগিসো রাবাদা আর রায়ান রিকেলটনের সামনে যেন অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশের বোলাররা। তাদেরকে তেমন অস্বস্তিও ফেলা যাচ্ছে না। দুজনের জুটিতে ৭৪ রান এসেছে। এখন তাদের লিড ৫০ রান ছাড়িয়ে গেছে।

লিড নেওয়ার আশায় চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের তৃতীয় ওভারেই এসে লিড পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে কেবল এক সেশন ও ২৮ ওভার খেলা হয়েছে। তখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৪ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ইনিংসে ৬ ক্যাচ নিয়ে রেকর্ড গড়েছেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নিলেন তিনি। আর একটি নিলে হয়ে যাবে বিশ্বরেকর্ডও।

জোহানেসবার্গে আবহাওয়ার কোনো বদল নেই। একটু পরপর বৃষ্টি হচ্ছে আর থামছে। আকাশ পুরোটাই মেঘে ঢাকা। একটা সেশন যে বৃষ্টিতে ভেসে যাচ্ছে, তা এখন একরকম নিশ্চিত। মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেছেন দুই আম্পায়ার। সেশনের শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত হয়েছে। টেম্বা বাভুমা চোট নিয়ে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দুটি পেয়েছেন তাসকিন, একটি হাসান। বাভুমা আবার মাঠে নামবেন কি না তা নিয়েও শঙ্কা আছে। প্রথম ইনিংসে এখনও ১৪ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের লিড নেওয়ার আশাও আছে। বাভুমা আর না ফিরলে দুটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

1

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

2

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

3

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

6

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

7

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

10

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

11

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

12

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

13

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

14

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

15

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

16

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

17

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

18

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

19

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

20