Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোটে বেথেল আউট, ইংল্যান্ডের টেস্ট দলে বেন ম্যাককিনি

হাঁটুর পুরোনো চোট বেড়ে যাওয়ায় জ্যাকব বেথেলকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী বেন ম্যাককিনি। ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

জুলাই থেকে হাঁটুর চোটে সাইডলাইনে ছিলেন বেথেল। সেরে উঠবেন এই আশায় তাকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পুরোনো চোট আবার বেড়ে যাওয়ায় তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ইংল্যান্ড। বেথেলকে আবারও অস্ত্রোপচারের জন্য ছুরিকাঁচির নিচে যেতে হতে পারে।

অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ম্যাককিনি। তিনি টপ অর্ডার ব্যাটিংয়ের বিকল্প হিসেবে দলে থাকবেন। ডারহামের হয়ে খেলা এই ক্রিকেটার ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। ওই বছরের শেষ দিকে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হয় তার।

১৬ বছর বয়সে ক্রিকেটে পা রাখার আগে ম্যাককিনি সান্ডারল্যান্ডের অ্যাকাডেমিতে মিডফিল্ডার হিসেবে ফুটবল খেলতেন। পরে তিনি ক্রিকেটকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেন। ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

২০২৫ সালে ডারহাম কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে নেমে যাওয়ার সময় বাঁহাতি এই ব্যাটার ভুগেছেন। ওই মৌসুমে দুটি শতকে ৩১.৩৮ গড়ে ৫৬৫ রান করেন, তবে কোনো ইনিংসে ৪০ রান ছাড়াতে পারেননি। কিন্তু দ্বিতীয় বিভাগে নিজেকে ফিরে পান তিনি। ডারহামের শীর্ষ ব্যাটার হিসেবে মৌসুম শেষ করেন ম্যাককিনি, তিন সেঞ্চুরিতে ৫২.২০ গড়ে ১০৪৪ রান করেন এবং দল শিরোপা জেতে।

সম্প্রতি লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফরে দ্বিতীয় ওয়ানডেতে ৬৫ বলে ১৫ চার ও ১০ ছয়ে ১৪৫ রানের ইনিংস খেলেন ম্যাককিনি। এবার তিনি দক্ষিণ আফ্রিকায় টপ অর্ডারের বিকল্প হিসেবে দলে যোগ দেবেন। পাকিস্তানের বিপক্ষে তাদের সবশেষ সিরিজের দল নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে। বাকি দুটি টেস্ট হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ন ও ৩ জানুয়ারি কেপটাউনে।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, স নি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

1

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

2

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

3

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

4

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

5

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

6

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

7

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

8

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

9

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

10

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

11

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

12

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

13

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

16

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

17

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20