Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের ওয়াইল্ড কার্ড পেলেন পোলার্ড

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আইএল টি-টোয়েন্টির জন্য এমআই এমিরেটস কিয়েরন পোলার্ডকে তাদের ওয়াইল্ড কার্ড চুক্তি হিসেবে ঘোষণা করেছে। গত মৌসুমেও ওয়াইল্ড কার্ড পেয়ে এই দলের হয়েই আইএল টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ৩৯ বছর বয়সী তারকা।

প্রায় একই সময়ে মাঠে গড়ানো এসএ ২০-তে নিকোলাস পুরান এমআই কেপটাউনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলে এমিরেটসের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি। পোলার্ডের নেতৃত্বে প্রায় শিরোপা জিতেই নিয়েছিল এমিরেটস। কিন্তু অল্পের জন্য পরাজিত হয় তারা, প্রথমবার চ্যাম্পিয়ন হয় ডেজার্ট ভাইপার্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৭৫৪ ম্যাচ খেলা পোলার্ড এই ফরম্যাটের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার থেকে ৬৩ রান দূরে। ৩১.৭১ গড় ও ১৫০.৯২ স্ট্রাইক রেটে ১৪৯৯৯ রান নিয়ে তিনি জস বাটলারের পেছনে।

২০২৩ সালের শুরুতে উদ্বোধন হওয়া আইএল টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন পোলার্ড। তবে সবশেষ মৌসুমে তাকে খেলতে দেখা গেছে এমআই গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কারণে। সম্প্রতি তাকে নতুন প্রধান কোচ করেছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ছেলেদের হান্ড্রেডে এমআই লন্ডনেরও প্রধান কোচ ছিলেন পোলার্ড। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পর নভেম্বরের শুরুতে ১০০ বলের টুর্নামেন্টে সেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। সম্প্রতি এসএ ২০-তে জোবার্গ সুপার কিংসের খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনেছেন।

এমআই এমিরেটসে পোলার্ড খেলবেন সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার ও প্রধান কোচ মার্ক বাউচারের অধীনে। আগামী ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসরের খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

1

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

2

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

3

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

4

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

7

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

8

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

9

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

10

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

11

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

12

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

13

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

14

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

15

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

16

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

17

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

18

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

19

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

20