Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭৯৩ দিন পর প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল আর্জেন্টিনা

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই বাস্তবতা টের পেল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তেরা। এরই সঙ্গে দীর্ঘ অপরাজেয় যাত্রারও ইতি ঘটল লাতিন জায়ান্টদের। দীর্ঘ ২৭৯৩ দিন পর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল তারা। ২০১৯ সালের মার্চে সর্বশেষ প্রীতি ম্যাচে হেরেছিল দলটি।

২০১৯ সালের সেই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জাতীয় দলে লিওনেল মেসির প্রত্যাবর্তন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর সেটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম ম্যাচ। তবে সেই প্রত্যাবর্তনটা মোটেও সুখকর ছিল না। মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার ঠিক আগমুহূর্তে এমন পারফরম্যান্স দলটি নিয়ে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছিল।

সেদিন ভেনেজুয়েলার হয়ে গোল তিনটি করেছিলেন সালোমন রনদন, জন মুরিলো ও জোসেফ মার্তিনেজ। বড় ব্যবধানে হারের লজ্জা এড়াতে আর্জেন্টিনার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছিলেন লাউতারো মার্টিনেজ। অন্তর্বর্তী কোচ স্কালোনির অধীনে সেটিই ছিল মেসির প্রথম ম্যাচ; যদিও কোপা আমেরিকার পর স্থায়ীভাবে কোচের দায়িত্ব পান স্কালোনি। মাদ্রিদের সেই রাতের একাদশে থাকা অনেক ফুটবলারই প্রায় চার বছর পর ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্বাদ পান।

ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আগের হারের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বরে। সেদিন মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেলা স্টেডিয়ামে দানিয়েল পাসারেলার অধীনে যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে হুয়ান এসনাইদার ও হুগো মোরালেস গোল পেলেও লুবিনকো দ্রুলোভিচ, দেজান গোভেদারিকা এবং জোরান জোভিচিচের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

2

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

3

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

4

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

5

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

6

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

7

আইওটি কী ও কীভাবে কাজ করে

8

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

9

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

10

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

11

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

12

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

15

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

16

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

17

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

18

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

19

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

20