Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া কাগজে গ্যাস সংযোগ মামলায় দুদকের আপিল না করার সিদ্ধান্ত, অব্যাহতি পাচ্ছেন সাবেক মন্ত্রীপুত্র

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভুয়া কাগজপত্রে ২২টি গ্যাস সংযোগ দেওয়ার মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমানসহ পাঁচ আসামির পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আপিল করে সুফল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ—এমন যুক্তিতে সংস্থাটির নেওয়া এই সিদ্ধান্তের ফলে পুরোপুরি অব্যাহতি পেতে যাচ্ছেন আসামিরা।

গত ৬ অক্টোবর দুদকের উপপরিচালক (প্রসিকিউশন-সার্বিক) নাসিমা তালুকদার মুনমুনের সই করা ‘ফৌজদারি রিভিশন নং-১৫৪১/২০২৩-এর রায়ের সার্টিফায়েড কপি প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে মামলার শুরু থেকে হাইকোর্টের সর্বশেষ আদেশ পর্যন্ত বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে তদন্ত শেষে দুদকের দেওয়া অব্যাহতির চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছিলেন। তবে আসামিপক্ষ হাইকোর্টে রিভিশন করে নিজেদের অনুকূলে রায় পাওয়ার পর এবার আপিল বিভাগে না যাওয়ার সিদ্ধান্ত নিল দুদক।

আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়ে দুদকের তৎকালীন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক জানিয়েছিলেন, তদন্ত কর্মকর্তার দাখিল করা সাক্ষ্য-স্মারক ও অন্য কাগজপত্র পর্যালোচনায় উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় দুদক আইন–২০০৪–এর ৩২ ধারা এবং দুদক কমিশন বিধিমালা ২০০৭–এর বিধি ১৫ উপবিধি ১–এর প্রদত্ত ক্ষমতাবলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হয়।

দুদকের চিঠিতে বলা হয়, সরকারি আদেশে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও আসামি প্রকৌশলী মো. সারওয়ার হোসেনসহ অন্যরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ দেন। এর মাধ্যমে তারা নিজেরা লাভবান হন এবং অন্যদেরও লাভবান করেন। এ অভিযোগে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ ২০২১ সালের ১০ জুন মামলা করা হয়।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি বিচারার্থে আমলে নেন। ওই আদেশের বিরুদ্ধে আসামি মুজিবুর রহমান ও প্রকৌশলী মো. সারওয়ার হোসেনসহ অন্যরা হাইকোর্টে ফৌজদারি রিভিশন মামলা (নম্বর ১৫৪১/২০২৩) দায়ের করেন। ২০২৩ সালের ৩ মে শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন করে সুফল পাওয়ার সম্ভাবনা কম বিবেচনা করে আপিল করেনি দুদক।

চিঠিতে আরও জানানো হয়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২৯ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) করেন। এরপর গত ৬ অক্টোবর আপিল না করার সিদ্ধান্ত হয় এবং ৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাউফুল ইসলাম আরেকটি চিঠিতে সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়কে এ সিদ্ধান্তের কথা জানান।

অভিযোগের বিষয়ে জানতে দুদক চট্টগ্রামের উপ-পরিচালক আল আমিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাছাড়া খুদে বার্তা পাঠানো হলেও সাড়া মেলেনি।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি নির্দেশনায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা মুজিবুর রহমানকে ২০১৭ সালের ২ মার্চ থেকে ২০১৮ সালের ২ আগস্ট পর্যন্ত ২২টি গ্যাস সংযোগ দেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ১০ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের তিন দিন পর অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে কেজিডিসিএল।

মামলার অন্য আসামিরা হলেন কেজিডিসিএলের সাবেক মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, সাবেক দক্ষিণ জোনের টেকনিশিয়ান (সার্ভেয়ার) মো. দিদারুল আলম, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী ও সাবেক ব্যবস্থাপক মজিবুর রহমান। এদের মধ্যে সারওয়ার হোসেন, দিদারুল আলম ও মজিবুর রহমান গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, দুদক শুরু থেকে মামলাটিতে আসামিদের পক্ষে ছিল। কিন্তু মামলাটির এজাহারে যাবতীয় প্রমাণ ছিল। তাই দুদক চূড়ান্ত প্রতিবেদন দিলে আদালত স্বপ্রণোদিত হয়ে আমলে নিয়েছে। আসামিপক্ষ হাইকোর্টে কীভাবে আদেশ নিয়েছেন এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে দুদক দুর্নীতির আশ্রয় নিয়ে আসামিদের বিপক্ষে আর আপিল করছে না। কারণ এই মামলার অভিযোগটা প্রমাণিত অপরাধ। নথিপত্র অনুযায়ী একজনের সংযোগ আরেকজনে নিয়েছে। মামলার পর সেই সংযোগ বিচ্ছিন্নও হয়েছে। অবৈধ সংযোগ বিধায় এমন হয়েছে। এখন দুদক অপরাধ প্রমাণ করা যাবে না বলছে- এটা ডাহা মিথ্যা কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

1

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

2

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

3

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

4

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

5

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

6

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

7

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

8

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

9

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

12

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

13

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

14

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

15

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

16

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

17

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

18

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

19

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

20