Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে খুনের ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর লুট, মালামালসহ আটক ২

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মন্নান নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় প্রতিপক্ষের ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুটের মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিজগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫) ও তার ভাতিজা মনোয়ার হোসেন (২৭)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পুলিশ খালিয়াজুড়ি উপজেলার মরা নদীর পাড় থেকে লুট হওয়া বেশকিছু মালামালসহ ওই দুইজনকে আটক করে। পরে আটককৃত দুইজনকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ধান মাড়াইয়ের (বোমা) মেশিন, দুটি ডিজেল ইঞ্জিন, মালামাল পরিবহনের সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।

জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে একটি পতিত জমি দখল বিরোধের জেরে নিজগাঁও গ্রামের আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুপ মিয়ার পক্ষের আব্দুল মান্নান (৬৫) নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন।

সংঘর্ষে আব্দুল মান্নান নিহত হওয়ার পরপরই পুলিশের গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান আজব আলীর পক্ষের লোকজন। ওই দিন রাত থেকেই আজব আলীর পক্ষের প্রায় ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে রুপ মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে রুপ মিয়া ও তার ভাই রুবেল মিয়াসহ ৬১ জনের বিরুদ্ধে শাল্লা থানায় লুটপাটের মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করে রুপ মিয়া বলেন, "আমাদের কেউ প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট করেনি। অন্যের জিনিসপত্র আনতে সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারা নিজেরাই আত্মীয়স্বজনের মাধ্যমে মালামাল সরিয়ে আমাদের অভিযুক্ত করছে। পুলিশকে আমরা জানিয়েছি, যারাই এসবের সঙ্গে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"

আটগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জানান, সংঘর্ষের পর রাতে নিজগাঁও গ্রামে লুটপাটের ঘটনা ঘটেছে, এটি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। একটি বাড়ির বিশাল খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। অনেকেই তাকে জানিয়েছেন, ধান-চাল, পাওয়ার টিলার ও ইঞ্জিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

খালিয়াজুরী থানা এলাকা লুটের মালামাল উদ্ধার অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার এসআই শাহজাহান জানান, উদ্ধার হওয়া মালামাল পেয়ে মামলার বাদীপক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, খালিয়াজুড়ি থানা পুলিশ লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

1

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

2

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

3

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

6

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

7

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

8

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

11

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

12

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

13

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

14

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

15

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

16

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

17

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

18

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

19

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

20