Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ শিক্ষার্থীকে রসিকের সংবর্ধনা

রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর গ্রুপের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সিটি করপোরেশন (রসিক)।

রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী বলেন, বড় স্বপ্ন দেখো বড় মানুষ হওয়ার চেষ্টা করো। তোমাদের সাফল্যে গর্বিত রংপুর ও তোমাদের পরিবার। তোমরাই হবে আগামীর বাংলাদেশের উজ্জ্বল মানুষ।

তিনি আরও বলেন, আজকের এই সংবর্ধনা অনুপ্রেরণার সিঁড়ি। তোমাদের আগামীর স্বপ্নজয়ে এই সিঁড়ি সবসময় অনুপ্রাণিত করবে। মেধার সঙ্গে সাহস যুক্ত হলে তৈরি হয় ইতিহাস। তোমরা সুন্দর বাংলাদেশের জন্য সেই রকম ইতিহাস গড়বে, এটাই আমাদের চাওয়া।

মাহফুজ উন-নবী বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশ হবে মাদকমুক্ত, যে বাংলাদেশ হবে সবুজ-শ্যামল পরিচ্ছন্ন বাংলাদেশ। এ সময় তিনি পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর মহানগরী গড়ার প্রচেষ্টায় তরুণ শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে আহ্বান জানান।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, বর্তমানে অভিভাবকরা শিক্ষার্থীদের ওপর তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এ ধরনের মানসিকতা থেকে অভিভাবকদের বের হয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে যদি অন্য কোনো সৃজনশীল চিন্তা ভাবনা থাকে। চূড়ান্ত সফলতা ওই শিক্ষার্থীর কাছ থেকে আসা সম্ভব বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সংবর্ধিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরণ্যক পাল প্রাচুর্য বলেন, এমন আয়োজনে আমরা আবেগে আপ্লুত। কারণ রংপুর মেডিকেল কলেজ হলরুমে আয়োজন করায় আমাদের মেডিকেলে পড়ার স্বপ্নবোধ মনের মধ্যে উঁকি দিচ্ছে। আমাদের এই আয়োজন আগামীতে আরও ভালো কিছু অর্জনে অনুপ্রাণিত করবে।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, এত বড় আয়োজনে আমাদেরকে সংবর্ধনা দেওয়ায় আমরা গর্বিত। বিশেষ করে সিটি করপোরেশনের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে। আমরা পড়ালেখার পাশাপাশি পরিকল্পিত নগরায়নে সিটির প্রশাসকের আহ্বানে একসাথে ভবিষ্যতে কাজ করব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

1

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

2

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

3

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

4

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

5

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

10

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

11

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

12

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

13

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

14

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

15

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

16

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

17

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

18

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

19

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

20