Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে মন্ত্রীকে বের করা হলো

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ বলছে, কেউ আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে রাজশাহীতে যাত্রাবিরতি করেন। স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের ফটক দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বস্তু দুটি। কে বা কারা আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। সর্বিক অবস্থা ভালো আছে। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

1

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

6

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

7

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

10

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

11

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

12

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

13

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

14

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

15

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

18

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

19

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

20