Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও মেয়েকে পাশাপাশি কবরে দাফন, জানাজায় আহত ছেলে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে একই এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার সময় আহত ছেলে মাহমুদ বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল। তার চোখেমুখে ছিল আতঙ্ক আর ভয়ের ছাপ। যে দুর্ঘটনায় মা ও বোনকে হারিয়েছে, তার ভয়াবহ স্মৃতি এখনো তাকে তাড়া করছে। প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজায় ইমামতি করেন তার মামা সিদ্দীক। পরে মেয়ে সম্প্রীতির (৮) জানাজায় ইমামতি করেন বাবা সাংবাদিক আলী আজগর খোকন।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি, প্রার্থনা করেন আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আলী আজগর খোকন বলেন, মেয়ে সম্প্রীতি তৃতীয় শ্রেণিতে পড়ত এবং নানা স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিল। ছেলে মাহমুদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গেল।

নিহত মাহমুদা আক্তার পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন। তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তার বাড়ি। তিনি ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী। মেয়ে সম্প্রীতি পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় যাত্রীবাহী একটি থ্রি হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থ্রি হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় আট যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের ছেলে মাহমুদও আহত হয়।

একই ঘটনায় আহত আরেক নারী প্রমিলা (৩০) শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী। এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

1

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

2

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

3

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

4

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

5

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

6

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

7

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

8

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

11

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

12

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

13

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

16

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

17

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

18

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

19

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

20