Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অটোরিকশা সংকটে ভোগান্তি, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই সঙ্গে চলাচলরত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও আগের ভাড়ার দ্বিগুণ চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামলী কলেজ গেট, মোহাম্মদপুর, বসিলা, ঢাকা উদ্যান, তাজমহল রোড, লালমাটিয়া ও ধানমন্ডি ২৭ এলাকায় সড়কে অটোরিকশার সংখ্যা কম দেখা গেছে। প্রয়োজনের সময় রিকশা না পেয়ে অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

রাস্তায় অটোরিকশা না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সাইফুলের মা বলেন, সকালে যখন আসি, তখন তো একেবারেই রিকশা চোখে পড়েনি। ফেরার পথে সড়কে অল্প কিছু রিকশা থাকলেও তারা রিকশা বন্ধের অজুহাতে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যেখানে আগে ৫০ টাকা ভাড়া লাগত, সেখানে এখন ১০০ টাকা চাইছে।

সকাল থেকে অটোরিকশার সংকটে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষকে বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অটোরিকশার ওপর নির্ভরশীল যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে। অন্যদিকে অল্পসংখ্যক অটোরিকশা চলাচল করায় চালকদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে দর-কষাকষিও হচ্ছে।

সকাল ৯টার দিকে বসিলা চার রাস্তার মোড় এলাকায় ব্যানার নিয়ে জড়ো হন রিকশাচালকরা। পরে সেখান থেকে তারা ব্যানার নিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্যে চলে যান।

অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েও বাধার মুখে পড়ার কথা জানিয়েছেন চালকেরা। নাঈম নামে এক চালক বলেন, অনেক ঝুঁকি নিয়ে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছি। আমাদের রিকশাচালকরাই বিভিন্ন সড়কে আমাদের আটকে দিচ্ছেন।

ঢাকা উদ্যানের রিকশা গ্যারেজের মালিক মামুন জানান, সড়কে আমরা নামলে বিভিন্ন সময় আমাদের পুলিশ সার্জেন্টরা গাড়ি ধরে ডাম্পিং করে দেয় এবং বিভিন্নভাবে হয়রানি করে। আমরা নিয়মের মধ্যে থেকে গাড়ি চালাতে চাই। আমাদের হয়রানি বন্ধ এবং নিয়মের মধ্যে রেখে গাড়ি চালানোর সুযোগ করে দিলেই তো হয় সরকার।

তবে কর্মসূচিতে অংশ নিতে কাউকে জোর করা বা রাস্তায় চলাচলরত অটোরিকশা আটকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম। তার ভাষ্য, যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একদিকে অটোরিকশাচালকদের জীবিকা, নিবন্ধন ও চলাচলের অধিকার নিয়ে দাবি, অন্যদিকে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের প্রয়োজন। দুই পক্ষের এই টানাপোড়েনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অটোরিকশা কম থাকায় যাত্রীদের যেমন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তেমনি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অনেককে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

1

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

2

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

3

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

4

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

5

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

6

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

9

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

10

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

11

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

14

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

15

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

16

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

17

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

20