Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডিমলায় কালভার্টের কাজ অসম্পূর্ণ, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

নীলফামারীর ডিমলায় একটি বক্স কালভার্ট নির্মাণের ১৮ মাস পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রায় পাঁচ গ্রামের শত শত মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সৈকতপাড়া যাওয়ার একমাত্র প্রধান সড়ক এটি। এই সড়কের পাশে দিয়ে কয়েকশ পরিবারের বসবাস। এ ছাড়া এ সড়ক দিয়ে অন্যান্য গ্রামেও যাতায়াত করা যায়।

২০২৪-২৫ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে বক্স কালভার্ট নির্মাণের জন্য একটি প্রকল্প হয়। সেই প্রকল্পের মধ্যে ছিল প্রায় চারটি বক্স কালভার্ট। নির্মাণকাজ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানাকে।

বক্স কালভার্টের দৈর্ঘ্য ৯ দশমিক ৯৬ মিটার। তবে কালভার্টটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা এবং চুক্তিভিত্তিক মূল্য ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা।

২০২৪ সালের ৬ জুন কাজ শুরু করা হলেও এই কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুন। নির্ধারিত সময় পার হওয়ার পরেও এখনো কাজ শেষ করতে পারেনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

এর আগে দুইটি বক্স কালভার্টের কাজ শেষ করা হয়েছে। তৃতীয় ব্রিজটির কাজ চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বক্স কালভার্ট নির্মাণের জন্য সড়কের মাঝখানে বড় ধরনের গর্ত। দুই পাশে মানুষ যাতায়াতের জন্য নেই তেমন কোনো ব্যবস্থা। কালভার্টের নিচে এবং দুই পাশে কিছু অংশে কংক্রিটের কাজ করা হয়েছে। উপরের অংশে এখনো ঢালাইয়ের কাজ বাকি। কালভার্টের নিচের অংশে কাঠের শাটারিং ও বাঁশের ঠেকনা লাগানো রয়েছে।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন অংশের কিছু স্থানে কংক্রিটে ফাপা অবস্থা তৈরি হয়েছে। কোথাও কোথাও পাথর বেরিয়ে থাকতে দেখা গেছে। রডগুলোতে মরিচা ধরার মতো উপক্রম তৈরি হয়েছে।

এদিকে বক্স কালভার্টের কারণে গ্রামের মানুষের পড়তে হচ্ছে দুর্ভোগে। অসুস্থ মানুষকে ঠিকমতো পারাপার করা যাচ্ছে না। কারণ ভাঙা সড়কে অটোরিকশা, অটোভ্যান, মোটরসাইকেল চালকদের চরম বেগ পেতে হচ্ছে। পাশাপাশি এ পথ দিয়ে যাতায়াত করেন কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে যে দুর্ভোগ হয়েছে তা কল্পনা করার মতো নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় কৃষক রহিম মিয়া বলেন, চরাঞ্চলের মানুষ ভুট্টা, ধান, গম ও বাদাম সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। এসব উৎপাদিত ফসল বাজারে নেওয়ার মতো ব্যবস্থা নেই। কারণ চলাচলের একমাত্র পথ এই সড়কটি। কিন্তু সড়কটিকে কালভার্টের কাজ করায় যাতায়াতের ব্যবস্থা করা হয়নি। এতে কৃষিপণ্য বাজারজাত করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অটোভ্যানচালক জামিয়ার রহমান বলেন, কালভার্টের কাজ শুরু হওয়ার পর থেকেই এ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। এই পথ দিয়ে অটোভ্যান নিয়ে যাওয়া খুবই কঠিন।

ভাঙা অংশ পার হওয়ার সময় ভ্যানের মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে মোটরের কয়েল কাটার সম্ভাবনা থাকে এবং অনেক সময় মোটর নষ্ট হয়ে যায়। বর্তমানে যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত কালভার্টটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানার প্রতিনিধি মো. নান্টু মিয়া বলেন, ২০২৪-২৫ অর্থবছরের একটি প্যাকেজ প্রকল্প ছিল। এই প্রকল্পে প্রায় ৪টি ব্রিজ রয়েছে। দুটি ব্রিজের কাজ শেষ করা হয়েছে। ঝুনাগাছ চাপানীর সৈকতপাড়ায় তৃতীয় ব্রিজটির কাজ শুরু করা হয়েছিল। ওই ব্রিজের প্রায় ৫৫ শতাংশ কাজ করা হয়েছে। বাকি কাজ শেষ করা যায়নি। কারণ ওই সময় বর্ষা মৌসুম ছিল। প্রকল্পটির মোট মূল্য ছিল প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। প্রায় ২১ লাখ টাকার বিল আমরা পেয়েছি। ব্রিজের বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে।

ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, আমি যোগদানের আগেই এই প্রকল্পটির কাজ শুরু করা হয়েছিল। বর্তমানে প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫ শতাংশ।

ইতোমধ্যে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকার বিল উত্তোলন করেছেন। তবে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, কালভার্টের কাজ বন্ধ থাকায় স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

3

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

4

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

5

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

6

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

7

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

12

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

13

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

14

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

15

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

16

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

20