Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা মার্সেলের একটি ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করতেই এই উপহার পেয়েছেন লিপিয়ারা। এতে তার পরিবারে খুশির বন্যা বইছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা লিপিয়ারার হাতে উপহারের পণ্য তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সিজন-২৫ এর আওতায় তাজ ইলেকট্রনিক্স থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনার পর ক্রেতা লিপিয়ারা তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধনের পরপরই মার্সেল থেকে তার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ‘ঘরভর্তি উপহার’ পাওয়ার বিষয়টি জানানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে লিপিয়ারা বলেন, “মার্সেলের দেওয়া অফার অনুযায়ী সত্যি সত্যি ‘ঘরভর্তি উপহার’ পেয়েছি। মার্সেল ফ্রিজ কিনে এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেনের মতো দামী পণ্যসহ আরও অনেক পণ্য উপহার পেয়ে আমার পরিবার মহাখুশি। আমাদের মতো সাধারণ ক্রেতাদের এমন বিশাল উপহার দেওয়ায় মার্সেলকে অনেক ধন্যবাদ।”

লিপিয়ারার হাতে উপহারের পণ্য হস্তান্তরের পর অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী দীঘি বলেন, মার্সেল সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি যে শতভাগ রক্ষা করে তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য কেনার আহ্বান জানান তারা।

উপহার হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দর্শকদের মজার কৌতুক পরিবেশন করেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্সেলের ‘ঘরভর্তি উপহার’ হস্তান্তরের অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

1

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

4

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

5

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

6

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

7

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

8

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

9

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

10

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

11

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

12

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

13

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

16

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

17

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

18

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

19

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

20