Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আটক ৬১ বাংলাদেশিকে ফেরাতে দূতাবাসের উদ্যোগ

মালয়েশিয়ায় কারাদণ্ড শেষে ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বন্দি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ক্লান্তান রাজ্যের তানামেরা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় তারা উক্ত ক্যাম্পে আটক ৬১ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেন। এছাড়া তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। একই সাথে প্রতিনিধিদল ক্যাম্প কমান্ডারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা আটক বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে দ্রুত দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বৈধভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়েও মাসের পর মাস বেকার থাকার পর অন্যত্র কাজ করা, বৈধতার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় সেদেশে গিয়ে ফিরে না আসা এবং নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সার্ভিস সেক্টরে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে দেশটির জেলে হাজার হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। এসব বন্দিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাস নিয়মিত দেশটির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনোরকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজে দেশে ফিরে যাওয়ার সুযোগ চলমান রয়েছে। তবুও থেমে নেই ধড়পাকড়, প্রায় প্রতিদিন অভিবাসন বিভাগের একক এবং যৌথ অভিযানে হাজার হাজার অভিবাসী আটক হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

1

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

2

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

3

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

6

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

7

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

8

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

9

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

10

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

11

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

12

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

15

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

16

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

17

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

18

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

19

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

20