Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে দিনমজুরের তিন মাসে বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা, দুশ্চিন্তায় পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের দিনমজুর মো. ইউনূস আলী (৬০) দাবি করেছেন, বাড়িতে他只 একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন।

সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে পরিবারটি। বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা ও নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল করা হয়েছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিটের বিপরীতে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা।

ভুক্তভোগী ইউনূস আলী অভিযোগ করে বলেন, ‘আমার বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দিই। এরপরও প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে। এতো টাকা বিল দেখে একাধিকবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়েও কোনো লাভ হয়নি। এজিএমের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাইনি। উল্টো আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছেন। আমি গরিব মানুষ এতো টাকা কীভাবে দেবো চিন্তায় বাঁচিনা।’

প্রতিবেশী আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও আব্দুল জলিলসহ অনেকেই বলেন, ইউনুস আলী দিনমজুরি করে কোনো রকমে সংসার চালান। তার বাড়ি ভিটা আড়াই শতক জমিতে। সেখানেই ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন। তার পক্ষে ৫০ হাজার টাকা দেওয়া সম্ভব না।

ফুলবাড়ী সদর ইউনিয়নের আনিছুর রহমান নামে এক মিশুক গাড়িচালক বলেন, মিশুক অটো চার্জ দিলে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসে। এর বেশি আসলে সেটা অস্বাভাবিক।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করতে হবে। আমরা প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করি। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

1

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

2

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

3

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

4

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

5

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

6

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

7

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

13

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

14

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

15

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

16

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

19

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

20