Deleted
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কপ৩১-এ কৃষকের জন্য অর্থায়ন নেই, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা না আসার অভিযোগ তুলে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা বাইচ, র‍্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) নগরের ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কৃষি ও খাদ্য ব্যবস্থায় জলবায়ু অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, কৃষকদের সরাসরি অনুদান এবং নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠনের হাতে দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলন উপলক্ষ্যে ‘আইল থেকে আন্তালিয়া : ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন ও প্রাণ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

নৌকা বাইচের আগে সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। বিপরীতে এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুনির্দিষ্ট অঙ্ক ও সময়সীমা নির্ধারণ এবং প্রয়োজনের অনুপাতে কৃষি ও খাদ্য ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়ার দাবিও জানান তারা।

দ্বিতীয় দাবিতে কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতির দাবি জানানো হয়।

তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। চতুর্থ দাবিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়।

আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, আলকরণের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা এবং আবদুল মান্নান জিহাদসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

1

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

2

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

3

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

4

আইওটি কী ও কীভাবে কাজ করে

5

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

6

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

7

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

8

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

9

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

10

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

11

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

12

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

13

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

14

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

17

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

18

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20