Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ভাষ্য।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত হৃদয় ‘ফাইভ জি’ গ্রুপের সদস্য ছিল। কয়েক দিন আগে গ্রুপের কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। এর জেরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই এলাকায় ‘ফাইভ জি’ ও ‘সেভেন জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। পুলিশের ভাষ্য, হৃদয়কে হত্যা করে ‘সেভেন জি’ গ্রুপের সদস্যরা। আর এ গ্রুপটি নিয়ন্ত্রণ করতেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৯ অক্টোবর একই আদালত ওয়াকিল হোসেন বগাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তিনি পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

1

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

2

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

3

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

4

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

5

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

6

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

7

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

8

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

9

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

10

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

11

আইওটি কী ও কীভাবে কাজ করে

12

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

13

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

14

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

15

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

16

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

17

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

18

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

19

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

20