Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে ঘুমন্ত নারীকে যৌন হেনস্তা, জেগে উঠে চড় মারলেন ভুক্তভোগী

ভারতের কর্ণাটক রাজ্যের হাভেরি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর স্বজন যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে এবং পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী মেঝেতে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার কম্বল টানছিলেন এবং শরীরে অযাচিত স্পর্শ করেন। তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠে চিৎকার শুরু করেন এবং অভিযুক্তকে হাতে-নাতে ধরে চড় মারেন।

ওই নারীর চিৎকারে হাসপাতালের ওয়ার্ডে থাকা অন্যরা জেগে ওঠেন এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তবে ওই ব্যক্তি ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা করলে একজন তার কলার চেপে ধরে মাটিতে ফেলে দেন। শেষ পর্যন্ত তিনি সবাইকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অপরিচিত ওই ব্যক্তি রাত ২টার দিকে ওয়ার্ডে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ করেছেন রোগী ও তার স্বজনরা। গত সপ্তাহে কর্ণাটকের একই হাসপাতাল থেকে অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এসব মোবাইল চুরির সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গভীর রাতে হাসপাতালে নারী সেবা নিতে আসা রোগী ও তার সঙ্গে স্বজনদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে রাতের বেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

1

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

6

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

7

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

8

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

9

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

10

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

11

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

12

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

13

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

14

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

15

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

16

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

17

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

18

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

19

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

20