Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

গাজীপুরের একটি রিসোর্টে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং সহকর্মীদের নিয়ে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর আয়োজিত এবারের সম্মেলনের স্লোগান ছিল ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’।

বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অংশীদাররা এই আয়োজনে একত্রিত হন। সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট।

এতে ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক, জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে গত বছরের নানা চ্যালেঞ্জ, গ্যাসের সংকট, ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত বদলে যাওয়া পছন্দ। এসব চ্যালেঞ্জের মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

ডিলার পার্টনারদের অবদান ও তাদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্কও ছিল সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, ‘কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।’

সম্মেলনে টাইলচক ও নিউরোটাইলস উদ্যোগ নিয়েও আলোচনা হয়। টাইলচক প্রকল্পে উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য উপকরণ কাজে লাগিয়ে শিশুদের জন্য চক তৈরি করা হয়। নিউরোটাইলসের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

গালা নাইটে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ডিলারদের অভিজ্ঞতা ও মতামত শোনার জন্য একটি ফিডব্যাক পর্বেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইটের আয়োজন সম্পন্ন হয়।

তিন দিনব্যাপী সম্মেলনে ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছানোর লক্ষ্য সামনে রেখে আয়োজিত এই সম্মেলন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের কর্মী, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

1

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

2

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

3

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

4

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

5

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

6

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

7

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

8

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

11

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

12

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

16

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

17

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

18

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

19

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

20