Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেভাল গুজেলকিলিঞ্চ। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাটিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

হুমায়ুন কবির আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান। বাংলাদেশ রেড ক্রস সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানের প্রশংসা করেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের পর আইএফআরসির দ্রুত সাড়ারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার বিপরীতে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসার বিষয়টি তুলে ধরে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান।

সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মানবিক সেবা সম্প্রসারণ, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারকে নিজের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন নতুন প্রতিনিধি। এ সময় বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

2

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

3

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

4

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

5

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

8

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

9

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

12

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

13

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

14

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

15

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

16

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

17

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

18

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

19

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

20