Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন

ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এলাকার নাগরিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়াতে এসব কমিটি গঠন করা হয়েছে।

কমিটিগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয় এবং ঢাকা ওয়াসা ও ডিপিডিসিসহ বিভিন্ন সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, নাগরিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করে এলাকার সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে হবে। সেই লক্ষ্যেই ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মহল্লার ছোটখাটো নাগরিক সমস্যা নিয়ে বাসিন্দাদের যেন বারবার বিভিন্ন দপ্তরে ছুটতে না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। তারা নিজেদের সমস্যার কথা নাগরিক কমিটিতে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। তারা অভিযোগ শুনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেবেন। এর মাধ্যমে নাগরিকদের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি, দখলবাজি বা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে আসার পর এখন এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই সবার দায়িত্ব। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।

রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে যেসব নেতাকর্মী এখনো মামলা ও আইনি জটিলতার মুখে রয়েছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা চেয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু অভিযোগ বা আলোচনা করলেই হবে না, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে বা আমার কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে।

সভায় স্থানীয় নেতাকর্মী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, এসআরবির প্রতিনিধি (সহকারী পুলিশ সুপার), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকার বিএনপির নেতারা, স্থানীয় কর্মী ও সাধারণ নাগরিকেরা সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

1

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

4

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

5

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

6

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

7

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

8

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

9

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

10

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

11

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

12

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

16

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

17

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

18

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

19

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

20