Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ২৪-এর এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলার আবেদন করেছেন এক বিচারক। সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বাদীর আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামিরা হলেন- ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়। অভিযোগে বলা হয়, সেই প্রতিবেদনে বাদী আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত ও কেটে ছেঁটে প্রচার করা হয়েছে।

পরবর্তী সময়ে ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ থেকে মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলে চ্যানেল ২৪ পুনরায় সংবাদ প্রকাশ করে দাবি করে যে, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে। তবে বাদী জানান, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ (বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে এবং জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

চ্যানেল ২৪-এর সংবাদের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে-এমন প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে বাদী দাবি করেন। বাদী তার বক্তব্য বিকৃত করার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে তাদের নামে সমন জারির আবেদন জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

1

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

2

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

3

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

6

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

7

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

8

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

9

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

10

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

11

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

12

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

13

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

14

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

17

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

18

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20