
ওয়ান ব্যাংক পিএলসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই ব্যাংকটি সেন্ট্রালাইজড সার্ভিস ডেলিভারি বিভাগে ৩টি পদে নিয়োগ দেবে। আজ ০৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং সিস্টেম পরিচালনায় বাস্তব জ্ঞান, এমএস এক্সেল এবং রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। প্রসেস অটোমেশন ও সিস্টেম উন্নয়ন উদ্যোগে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।