Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আট মাসেও স্থিতিশীলতা নেই, সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

গণঅভ্যুত্থানের দেড় বছর এবং জাতীয় নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদ যে সহিংসতা করেছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর মধ্য দিয়ে সর্বত্র এই বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এ পরিস্থিতি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ কাজ করা প্রয়োজন ছিল। এখন এ ধরনের নজরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অতীতের মতো আবারও বলছি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন। পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

3

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

4

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

5

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

6

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

10

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

11

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

12

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

13

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

16

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

17

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

18

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20