Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালবাগে ঝটিকা মিছিলের অর্থদাতা সাবেক আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-প্রচার সম্পাদক মোস্তফা আহমেদ জুয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। তিনি ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

3

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

5

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

6

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

7

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

8

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

9

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

10

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

11

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

12

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

15

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

16

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

17

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

18

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

19

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

20