Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। চারটি যৌথ বাহিনীর দল রিজার্ভ সদস্যসহ অভিযানে অংশ নেয়। জেলার ১৫টির বেশি স্থানে ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার রয়েছেন। ফারুক মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন মিছিল-সমাবেশে সুকতাইল ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ৮ থেকে ১০ হাজার কর্মী সংগ্রহ করে সদর এলাকায় সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এ ছাড়া মুকসুদপুর উপজেলা থেকে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের সঙ্গে তারা জড়িত। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, অন্যান্য কর্মসূচি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

1

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

2

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

3

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

4

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

5

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

6

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

7

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

8

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

9

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

10

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

11

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

12

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

13

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

14

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

15

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

16

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

17

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

18

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

19

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

20