Deleted
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আশিক সরকার, আফজাল রহমান, ঢাবি ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, কবি জসীমউদ্দিন হলের যুগ্ম আহ্বায়ক আলোক রহমান, জহুরুল হক হলের আহ্বায়ক সদস্য হারুনুর রশিদ, হাজী মুহাম্মদ মুহসিন হলের আহ্বায়ক সদস্য ইসমাঈল হোসেন পারভেজ সহ বিভিন্ন হল ছাত্রদলের নেতা কর্মীরা।

কর্মসূচিতে বিতরণ করা লিফলেটে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সাধারণ জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। লিফলেটে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নাশকতার চেষ্টা করতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

এছাড়া লিফলেটে জাতীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনা সুরক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অগ্নিসন্ত্রাস, গুজব, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিকভাবে তা প্রতিরোধের বার্তা তুলে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

1

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

2

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

3

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

4

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

8

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

11

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

12

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

13

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

14

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

15

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

16

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

17

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

20