Deleted
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, পুলিশের আটক ৪

চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ওই বাড়ির সামনে সড়কে গাছ কেটে অবরোধ তৈরির সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আটক ব্যক্তিরা অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় তাদের ধাওয়া করলে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। পরে চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আরফাদ ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের কর্মী বোরহান।

বিএনপি নেতা জিকু বলেন, তারা গাছ কেটে রাস্তা অবরোধ করতে আসে। এ সময় আমরা ধাওয়া করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা চারজনকে আটক করি। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের অনুসারী। এদিকে রবিউল হায়দার তার ফেসবুক আইডিতে রাতের বেলায় গাছ কাটার একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন।

তবে ঘটনাটিকে সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা হিসেবে দেখছেন না পুলিশ কর্মকর্তারা। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এমপির বাড়িতে হামলার ঘটনা এমন নয়। তারা রাস্তায় গাছ কেটে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে এসেছিলেন। পুলিশ টহলে ছিল। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে ছিলেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

1

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

2

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

3

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

4

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

5

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

6

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

7

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

8

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

9

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

12

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

13

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

14

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

17

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

18

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20