Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

মিরপুর-২ এলাকায় শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলমের গড়ে তোলা সম্পদের বলয়ের নিয়ন্ত্রণ পট পরিবর্তনের পর বদলে গেছে কয়েকজনের হাতে। স্থানীয়দের দাবি, শুধু মিরপুর-২ এলাকাতেই তার ২০ থেকে ২৫টি ফ্ল্যাট, একটি বহুতল ভবন ও দামি জমি রয়েছে। জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে আত্মগোপনে গেলে এসব ফ্ল্যাটের মধ্যে বেশ কিছু কম দামে বিক্রি হয়ে যায়। কিছু ফ্ল্যাট আত্মীয়দের মাধ্যমে এবং কিছু ফ্ল্যাট তার কোম্পানিতে একসময় সামান্য বেতনে কাজ করা আব্দুল হান্নান, মাহফুজ হাসনাত কামরুল, পিচ্চি কামালসহ একাধিক ব্যক্তির মাধ্যমে বিক্রি করেন তিনি।

স্কুলের গণ্ডি না পেরোনো নোয়াখালীর জাহাঙ্গীর ভাগ্যের সন্ধানে ঢাকায় এসে এক উঠতি মডেলের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিন আহত হন জাহাঙ্গীর। পরে তাকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেই থেকে লাইমলাইটে আসেন জাহাঙ্গীর। ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ হিসেবে নিয়োগ পান তিনি। তখন তাকে শেখ হাসিনার খাবার, পানি-টিস্যু বহন করতে দেখা যেতো বলে একসময় ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।

প্রধানমন্ত্রীর আশপাশে থাকার সুবিধা কাজে লাগিয়ে নানা তদবির বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হন জাহাঙ্গীর। তার দাপট এতোটাই ছিলো যে সচিব এমনকি এমপি-মন্ত্রীরাও জাহাঙ্গীরের নেক নজর পেতে নগদ অর্থের পাশাপাশি শত শত কোটি টাকার ব্যবসা দিয়েছেন তার পছন্দের লোকদের। এভাবেই নিম্নবিত্ত পরিবারের ছেলে এতো সম্পদের মালিক হন যে গ্রামের বাড়ি নোয়াখালীতে যেতেন হেলিকাপ্টারে করে, যা শেখ হাসিনা নিজেই বলেছেন।

২০২৪ সালে শেখ হাসিনা প্রকাশ্যে তার বিপুল সম্পদের কথা জানান। এরপর জাহাঙ্গীরের সম্পদ অনুসন্ধানে নামে দুদক ও সিআইডি। বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে, এসব তথ্যের আড়ালে রয়ে যায় তার আরও কয়েকশ কোটি টাকার সম্পদের গল্প। সেই গল্পের ঘাঁটি মিরপুর-২। সেখানে তার নামে রয়েছে অসংখ্য ফ্ল্যাট ও বাড়ি। ফ্ল্যাটগুলোর বিষয়ে জানতে চাইলে ভয়ে তটস্থ স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।

স্থানীয়দের দাবি, এ কে রিয়েল এস্টেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় একের পর এক ভবন নির্মাণ করা হয়। ভবনগুলোর প্রকল্পে প্রভাব খাটিয়ে একাধিক ফ্ল্যাট নিতেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের প্রতিষ্ঠানে একসময় সামান্য বেতনে কাজ করা হান্নান এখন নিজেই নতুন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গড়ে বহুতল ভবন নির্মাণ করে কোটি কোটি টাকার কাজ চালাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া মুদি দোকানি কামরুলও এখন জাহাঙ্গীরের হাত ধরে কোটি টাকার মালিক। তবে, অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে কামরুল ও কামালকে পাওয়া না গেলেও মুঠোফোনে আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, তাকে ফাঁসানো হচ্ছে। তবে জাহাঙ্গীরের প্রতিষ্ঠানে কাজ করার কথা স্বীকার করেন তিনি।

মিরপুরে নিজের সাম্রাজ্য গড়তে ও প্রভাব ধরে রাখতে বিরোধী মতের ওপর নির্যাতন চালানো জাহাঙ্গীরের অত্যাচারে মিরপুরের বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হন। সিআইডি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, গাড়ি, ব্যবসায় ৭৩ লাখ টাকা বিনিয়োগ। ব্যাংক হিসাব নম্বরে কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জাহাঙ্গীরের নামে ৪ কোটি টাকার জমি, রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান, মিরপুরে সাততলা ভবন ও অসংখ্য ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটখিলে চারতলা বাড়ি রয়েছে। নোয়াখালীর মাইজদী শহরের হরিনারায়ণপুর এলাকায় তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়ার ভয়ে এসব সম্পদের বেশিরভাগ তার শ্বশুর ও আত্মীয়দের নামে লিখে দিয়েছেন তিনি।

গেল একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে জাহাঙ্গীর আলম নোয়াখালী-১, চাটখিল-সোনাইমুড়ী আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। জনমনে প্রশ্ন- মিরপুরে জাহাঙ্গীরের নামে গড়ে ওঠা সম্পদের প্রকৃত পরিমাণ ও মূল্য কতো? পটপরিবর্তনের পর কাদের হাতে এসব সম্পদের নিয়ন্ত্রণ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

1

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

2

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

3

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

4

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

5

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

6

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

7

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

8

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

9

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

10

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

11

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

12

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

13

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

14

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

17

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

18

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

19

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

20