ব্যাংক এশিয়া পিএলসি রিটেল সেলস বিভাগে ইউনিট হেড পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি, পদের নাম: ইউনিট হেড, বিভাগ: রিটেল সেলস। পদসংখ্যা নির্ধারিত নয়। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ব্যাংকিংয়ের মৌলিক বিষয়, পণ্য ও প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান এবং এমএস অফিস ও অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্ল্যাটফর্মে কাজ করার দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে ৮ বছর হতে হবে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে এবং নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।