Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শারীরিক সমস্যায় শরদ কাপুর, পোষ্য কুকুরগুলোও রাখতে পারছেন না

শারীরিক সমস্যা ও পারিবারিক পরিস্থিতির কারণে নিজের চারটি পোষ্য কুকুরকে আপাতত বাড়িতে রাখতে পারছেন না অভিনেতা শরদ কাপুর। বাধ্য হয়ে পশুকল্যাণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রিয় পোষ্যদের বিদায়ের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে শরদের বন্ধু হেমা চৌধুরী একটি ভিডিও শেয়ার করে এ খবর জানিয়েছেন। হেমা জানান, ৫০ বছর বয়সী শরদ বর্তমানে কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময়ে তার বিশেষ যত্ন ও দেখভালের প্রয়োজন। বাড়িতে স্ত্রী ও সদ্যোজাত সন্তানও রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে চারটি কুকুরের দেখাশোনা করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ভিডিওতে হেমা বলেন, শরদ কিছুতেই চান না তার পোষ্যরা বাড়ি ছেড়ে চলে যাক। কিন্তু পরিবারের পরিস্থিতি এখন বেশ কঠিন। কুকুরগুলোর দেখাশোনার জন্য বাড়িতে কোনো পরিচর্যাকারীও নেই। তাই একটি পশুকল্যাণ সংস্থা এগিয়ে এসেছে। আপাতত সংস্থাটির পশুকল্যাণ কেন্দ্রে আশ্রয় পাবে চার পোষ্য।

নিজের পোষ্যদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি শরদ। তিনি বলেন, “এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি একটু অন্য রকম। নতুন বাংলো পাওয়ার পর আমি এই সংস্থাকে বলব, ‘দয়া করে আমার সন্তানদের ফিরিয়ে দিও’। ওদের ছাড়া আমি থাকতে পারব না।”

পোষ্যদের থেকে আলাদা হয়ে গেলে তারাও মনমরা হয়ে পড়বে বলে আশঙ্কা অভিনেতার। আর পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন বাংলোয় উঠে চার পোষ্যকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার আশা করছেন শরদ।

অভিনেতা শরদ কাপুর হিন্দি ও বাংলা দুই ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আঁখে’, ‘দস্তক’, ‘যোশ’, ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’, ‘লক্ষ্য’, ‘জয় হো’ ও ‘জাবরিয়া জোড়ি’। বাংলা সিনেমার মধ্যে রয়েছে ‘অচেনা অতিথি’ ও ‘ওয়ান্টেড’। এ ছাড়া ‘আঁখোঁ মে তুম হো’, ‘চাহত এক নেশা’ ও ‘দহেক’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

1

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

2

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

3

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

4

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

5

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

6

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

7

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

8

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

9

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

10

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

13

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

14

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

17

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

18

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

19

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

20