Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এ নিয়ে সম্প্রতি এক ভক্তের মন্তব্যের মুখে পড়লেন এই গায়িকা ও অভিনেত্রী। তবে বিরক্ত না হয়ে মন্তব্যটি শুনে হেসে ওঠেন তিনি। এমনকি নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠলে ভবিষ্যতে কী জবাব দেবেন, সেটিও মজা করে জানিয়েছেন ‘হিট অন দ্য ফ্লোর’ গায়িকা।

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। অনুষ্ঠানে অভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি। এ সময় দর্শক সারি থেকে একজন লোপেজের চার বিয়ে প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।’ অর্থাৎ, আরও ছয়টি বিয়ে করার সুযোগ রয়েছে—এমন ইঙ্গিত দিয়েই কথাটি বলে তাকে খোঁচা দেন সেই দর্শক।

জবাবে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘হে ঈশ্বর! জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি।’ পরে র্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত। জেনিফার আরও বলেন, এখন থেকে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় জেনিফার লোপেজের। তবে এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে সেই সংসারেরও ইতি ঘটে।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও পরে বিয়ে ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে ২০২৪ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

2

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

3

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

4

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

5

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

6

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

7

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

8

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

9

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

10

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

11

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

12

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

13

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

14

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

15

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

20