Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুলতে ব্যানক্রফটকে স্টার্কের আহ্বান

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এবার মুখ খুলতে পারেন ক্যামেরন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার নিজের বক্তব্য প্রকাশের কথা ভাবছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার। বিষয়টি স্বাগত জানিয়েছেন পেসার মিচেল স্টার্ক।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে গিয়ে সম্প্রচারমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পান ১২ মাসের নিষেধাজ্ঞা। তদন্তে এই তিনজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

তবে ২০২১ সালে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, পরিকল্পনার বিষয়ে শুধু এই তিনজনই জানতেন না। অন্যরাও বিষয়টি জানতেন কি না, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘এটা তো পরিষ্কারই।’ এরপর প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও স্টার্ক যৌথ বিবৃতিতে দাবি করেন, নিউল্যান্ডসে ওই টেস্টে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে। বইয়ে খাজা দাবি করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। ঘটনার পর পুরো দলের সম্মিলিতভাবে দায় নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। তবে গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স এই দাবি সরাসরি নাকচ করেন। তার ভাষায়, ‘সবাই জানত’- এমন বক্তব্য ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

খাজার বক্তব্যের পক্ষে কথা বলেছেন ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে দলের রিজার্ভ পেসার হিসেবে থাকা চ্যাড সেয়ার্সও। রোববার তিনি জানান, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন।

সে বিষয়ে স্টার্ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা তো চ্যাডকেই জিজ্ঞেস করতে হবে, তাই না?’ আর ব্যানক্রফটের বক্তব্য প্রকাশের সম্ভাবনা নিয়ে তার মন্তব্য, ‘বলে ফেলুক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

5

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

6

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

9

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

10

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

11

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

12

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

13

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

20