Deleted
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রিদে ৮৭ বছর বয়সী নারীর উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, রাস্তায় রাত কাটাচ্ছেন বিক্ষোভকারীরা

স্পেনের রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় আবাসন সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবারের বিক্ষোভের পরও অনেকে ঐতিহাসিক পুয়ের্তা দেল সল চত্বরে রাত কাটান। রবিবার দ্বিতীয় দিনের মতো সেখানে জড়ো হন আরও বিক্ষোভকারী, যাদের মধ্যে বিভিন্ন বয়সী বাসিন্দারা ছিলেন।

মাদ্রিদের অভিজাত এলাকা রেতিরোতে ৭০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা মারিয়া দেল কারমেন আবাসকালকে উচ্ছেদের প্রতিবাদে শনিবার কয়েক হাজার মানুষ মিছিল করেন। বিক্ষোভকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো, আবাসন খাতে প্রতারণা ঠেকানো এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি জানান। শনিবারের মিছিলের পর অনেক বিক্ষোভকারী বাড়ি ফিরে না গিয়ে পুয়ের্তা দেল সলে তাঁবু খাটিয়ে রাত কাটান।

২৭ বছর বয়সী অভিনেত্রী নাতালিয়া নাভারো বলেন, আবাসন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আমরা সবাই রাস্তায় নেমেছি, কারণ আমরা অতিষ্ঠ। মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র আলিসিয়া দেল রিও বলেন, ক্ষোভ ও প্রতিবাদের যে ঢেউ তৈরি হয়েছে, তা এখন আর থামানো যাবে না। সরকার নতুন আইন না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি। অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালু এবং আবাসকালের মতো উচ্ছেদ বন্ধের দাবিও জানান তিনি।

গত ২৩ সেপ্টেম্বর আবাসকালকে স্ট্রেচারে করে তার বাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাকে উচ্ছেদ ঠেকানোর চেষ্টা করা সমর্থকেরা তখন তার ডাকনাম ‘মারিকারমেন’ ধরে স্লোগান দেন। পরে হাসপাতালের বিছানা থেকে ধারণ করা এক ভিডিওতে আবাসকাল বলেন, নিজের বাড়ি রক্ষা করতে পারেননি, তবে অন্যরা যেন নিজেদের অধিকারের জন্য লড়তে শেখেন, সে জন্য তিনি লড়েছেন।

উচ্ছেদের ছবি স্পেনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্তৃপক্ষ ও আবাসন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সমালোচকেরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদ করে আবাসনের দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন। অনেকেই এসব প্রতিষ্ঠানকে ‘ভালচার ফান্ড’ নামে অভিহিত করেন।

শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক সিমন দে লা রিভা বলেন, সামাজিক অস্থিরতার পেছনে মারিক্যারমেনের ঘটনাটি এক অর্থে শেষ ধাক্কা হিসেবে কাজ করেছে।

মাদ্রিদে সোশ্যালিস্ট পার্টির এক সমাবেশে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবাসকালের উদ্দেশে বলেন, তার সরকার আগামী মঙ্গলবার আবাসন নিয়ে একটি রাজকীয় ডিক্রি আনার জন্য দিন-রাত কাজ করছে। সেটি জাতীয় সংসদে অনুমোদনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি শেষবারের মতো চেষ্টা করার আহ্বানও জানান তিনি।

তবে আবাসকাল প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এবং তার দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন। উচ্ছেদের এক দিন আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেন, প্রতিদিন কত মানুষ উচ্ছেদের শিকার হচ্ছেন, প্রধানমন্ত্রী কি তা জানেন না? নাকি তিনি তা জানতে চান না?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

1

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

2

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

3

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

4

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

5

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

6

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

7

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

8

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

9

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

10

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

11

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

16

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

17

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

18

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

19

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

20