Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষে একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ রিয়াদে আছড়ে পড়ে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথিদের হামলায় ভয়াবহ সংকটে পড়েছে রিয়াদ। দেশটির আকাশসীমায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের বিরুদ্ধে লড়াই করা সরকারি জোটের নেতৃত্বে থাকা রিয়াদ কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলক বিরল। তবে গত কয়েক সপ্তাহে হুথিদের হামলার প্রভাব নিয়ে কর্মকর্তারা হাতে গোনা কয়েকটি বিবৃতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আট মাসের এই সংঘাতের মাঝে রাজধানী লক্ষ্য করে চালানো এই হামলার মাত্রা ও সংখ্যা নজিরবিহীন।

ইয়েমেন সংঘাত গত জুলাইয়ে নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বদলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব ও হুথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

2

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

5

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

6

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

7

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

8

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

9

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

10

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

11

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

12

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

13

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

16

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

17

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

18

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

19

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

20