Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের রাইকার্স দ্বীপ কারাগার বন্ধের পরিকল্পনা প্রকাশ করলেন ম্যামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান ম্যামদানি শুক্রবার রাইকার্স আইল্যান্ড জেল কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধ করার এবং চারটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনার লক্ষ্য হলো শহরের বন্দি জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস করা।

শহরের সবচেয়ে কুখ্যাত কারাগারটি বন্ধের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ডানা ক্যাপলান বলেন, এই পরিকল্পনা শুধু জরাজীর্ণ স্থাপনা অপসারণ নয়, বরং একটি 'প্রজন্মগত সুযোগ'—যাতে ভিন্ন ধরনের আটক ব্যবস্থা গড়ে তোলা যায় এবং মানুষকে আরও উপযুক্তভাবে আটকে রাখা যায়।

২০১৯ সালে সিটি কাউন্সিল প্রথম রাইকার্স বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে নানা জটিলতায় তা বিলম্বিত হয়। ৪১৩ একর দ্বীপে অবস্থিত এই কারাগারে বর্তমানে ৬,৫০০-এর বেশি বন্দি রয়েছে। ম্যামদানি এই সংখ্যা ৪,১০০-তে নামানোর লক্ষ্য নিয়েছেন, যা সংশয়ের মুখে পড়েছে কারা কর্মকর্তাদের ইউনিয়নের পক্ষ থেকে।

এনওয়াইসি করেকশন অফিসার্স বেনিভোলেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলে, 'শহরের কারাগারের শয্যাসংখ্যায় কৃত্রিম সীমা আরোপ করে নতুন ব্যবস্থা গড়া অপরিণামদর্শী, দায়িত্বহীন এবং সব নিউইয়র্কবাসী ও আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে।'

ক্যাপলান এই সমালোচনার বিপরীতে বলেন, 'নিউইয়র্ক সিটিতে কম মানুষকে কারাগারে রাখা আসলে সম্ভব—এবং আমাদের তা নিয়েই পরিকল্পনা করা উচিত।'

দীর্ঘদিন ধরে রাইকার্সে কর্মীসংকট, জরাজীর্ণ অবস্থা এবং বন্দি মৃত্যুর অভিযোগ উঠেছে; এ বছরই নয়জনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী ২০২৭ সালের মধ্যে কারাগার বন্ধের কথা ছিল, তবে সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে বিলম্ব ও কোভিড মহামারিকে দায়ী করেছেন ম্যামদানি।

গত বছর অ্যাডামসের আমলে একজন ফেডারেল বিচারক রাইকার্সের নিয়ন্ত্রণ শহরের হাত থেকে সরিয়ে স্বাধীন কর্মকর্তার অধীনে নেন। শুক্রবার প্রকাশিত ৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে ম্যামদানি বলেন, রাইকার্স 'ক্ষয়িষ্ণু অবকাঠামোর' ফসল এবং এটি বন্ধ করা 'নৈতিক বাধ্যবাধকতা'।

নতুন সময়সূচি অনুমোদনের জন্য সিটি কাউন্সিলের সম্মতি প্রয়োজন, এবং স্পিকারসহ বেশ কয়েকজন সদস্য পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। ম্যামদানির দপ্তর জানায়, ২০২৯ সালের মধ্যে ব্রুকলিনে একটি, ২০৩১ সালের মধ্যে ব্রঙ্কস ও কুইন্সে দুটি এবং ২০৩২ সালের মধ্যে ম্যানহাটনে একটি নতুন কারাগার খোলা হবে।

মেয়রের দপ্তরের যুক্তি, নতুন ছোট স্থাপনাগুলো বন্দিদের 'দিনের আলো, নির্মল বাতাস ও পরিচ্ছন্ন স্থান' দেবে, যা তাদের জন্য ভালো ফলাফল আনবে। পরিবারের জন্য যাতায়াতও সহজ হবে, কারণ দূরবর্তী রাইকার্সে পৌঁছাতে ঘণ্টা লেগে যায়।

ম্যামদানি বলেন, তার প্রশাসন শহরে আটক সংখ্যা কমাতে কাজ করবে—বিচারপূর্ব আটকদের জন্য বিকল্প কর্মসূচি, অনলাইনে জামিন জমা সহজ করা এবং বিচারপূর্ব আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে। তিনি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা বন্দিদের জন্য শতাধিক থেরাপিউটিক শয্যা খোলারও পরিকল্পনা করেছেন।

ক্যাপলান জানান, ইতিমধ্যে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে ১০০টি থেরাপিউটিক শয্যা খোলা হয়েছে এবং ১০০ জনকে রাইকার্স থেকে সরানো হয়েছে। এই প্রস্তাবে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি চিকিৎসা এবং কারাগারের ভেতরে-বাইরে বৃত্তিমূলক ও শিক্ষা কর্মসূচির জন্য ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

3

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

4

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

5

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

8

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

9

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

10

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

11

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

12

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

13

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

14

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

15

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

16

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

17

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

18

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

19

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

20