Deleted
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু নন, আইজেনকোতকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বদলে বিরোধী দলের জোটের নেতা গাদি আইজেনকোতকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোত কারও জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আইজেনকোতকে প্রধানমন্ত্রী হিসেবে আরব দলগুলো সমর্থন দিয়েছে। এর প্রেক্ষিতে এখন তাকে প্রথমে সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

আজ থেকে আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোতকে সরকার গঠন করতে হবে। তবে এই সময়সীমা আরও ১৪ দিন বর্ধিত করা হতে পারে।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এক্সে লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।”

ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সবাইকে জোট করেই সরকার গঠন করতে হয়েছে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয় পেয়েছে। অপরদিকে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এর ফলে ইসরায়েলের নতুন সরকার গঠনে তারা এখন কিংমেকারে পরিণত হয়েছে। যদি আইজেনকোত ও তার জোট আরবদের সঙ্গে একত্রিত হয় তাহলে আগামীকালই তিনি সরকার গঠন করতে পারবেন।

তবে আইজেনকোত আরব দলগুলোর সঙ্গে জোট করতে এখন পর্যন্ত অনীহা প্রকাশ করেছেন। তার জোটে ইহুদিবাদী যেসব দল আছে তারা আরবদের সঙ্গে মিলতে চান না। এখন তারা অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর তিনি আইজেনকোতকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। যা নেতানিয়াহু এবং আইজেনকোত উভয়কে অবহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদের জন্য আইজেনকোতের জন্য ৬৭টি আসনের সমর্থন এসেছে। অপরদিকে নেতানিয়াহুর জন্য প্রস্তাব এসেছে ৪৬টি আসনের।

ইসরায়েলের নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে ৬১টি আসন পেতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

2

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

3

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

4

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

5

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

6

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

7

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

8

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

9

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

10

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

11

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

12

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

13

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

16

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

17

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

18

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

19

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

20