Deleted
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কায় হুথি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতিত, সৌদির নিন্দা

মুসলিমদের পবিত্রতম শহর মক্কায় ফের ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। গতকাল বুধবার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় পতিত হয়।

সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পাওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় পড়েছে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ধ্বংসাবশেষগুলো মক্কার পবিত্র কাবা মসজিদের (মসজিদুল হারাম) প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বের সাবুহা গ্রাম এবং মসজিদটির প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়েছে।

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব এবং ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা, তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদির সেনাবাহিনী।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

এদিকে মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনাকে নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, “বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।”

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে পরের বছর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে পুনরায় শত্রুতা শুরু হয়; হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা শুরু করে।

সংঘাতের এই নতুন তীব্রতা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালীটি আন্তর্জাতিক নৌচলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

1

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

4

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

5

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

6

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

7

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

8

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

11

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

12

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

13

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

14

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

17

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

20