Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন ইমরান খান, খোলা চিঠিতে বিচারকদের প্রতি আহ্বান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগারেই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের এবং স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশটির শীর্ষ বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান কারাগার থেকে লেখা এক খোলা চিঠিতে এই আহ্বান জানান।

আইজীবীর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে পাঠানো ওই চিঠিতে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। ৭৪ বছর বয়সী ইমরান খান তার চিকিৎসা এবং আদালতের পূর্ববর্তী বিভিন্ন আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এসে এই অসহনীয় পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো জীবিত ফিরে নাও আসতে পারি। গত সপ্তাহে আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সোমবার এক্সে (সাবেক টুইটার) চিঠিটি শেয়ার করেন।

ইমরান খান অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস এবং অর্থপূর্ণ মানব মিথস্ক্রিয়ার অভাব তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি তার এই সাজাকে নিষ্ঠুর ও অস্বাভাবিক বলে অভিহিত করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আদালতের আদেশ সত্ত্বেও তার কারাবন্দী স্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হয়েছে এবং তাকে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।

তিনি জানান, এই নিঃসঙ্গতার কারণে তার রক্তচাপও অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ইমরান খান বলেন, চিকিৎসকরা এখন আমাকে বলছেন, আমি ব্রেন হেমারেজ ও হার্ট অ্যাটাকের অত্যন্ত ঝুঁকিতে আছি এবং আমার হৃদপিণ্ড এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটির কারা কর্তৃপক্ষ দাবি করেছে, গত সপ্তাহে চোখের চেকআপের জন্য খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে আবার সেলে ফিরিয়ে আনা হয়।

এর আগে গত আগস্টে সুপ্রিম কোর্ট ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য নিয়ে হস্তক্ষেপের আবেদনের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তিনি অভিযোগ করেন, তাকে আবারও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ইমরান খান তার স্ত্রীর দৃষ্টিশক্তি অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

স্ত্রী বুশরা বিবি দুর্নীতির একটি মামলার জেরে ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ডিসটাচমেন্ট ধরা পড়ে এবং তার অস্ত্রোপচার করা হয়। ইমরান খান বলেন, অস্ত্রোপচারের পর তাকে আবার নির্জন কারাবাসে ফিরিয়ে দেওয়া হয় এবং তার চিকিৎসক ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাওয়ার অধিকারে বাধা দেওয়া হয়।

খোলা চিঠিতে ইমরান খান লিখেছেন, আমি আপনাদের কাছে কোনো কৃপা চাচ্ছি না। ন্যায়বিচার হিসেবে আমার একমাত্র আবেদন, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশগুলোর বাস্তবায়ন এবং আমাদের শারীরিক অবস্থার জন্য যথাযথ চিকিৎসা।

প্রসঙ্গত, ২০২১ সালে রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় সৌদি যুবরাজের উপহার দেওয়া একটি দামি বুলগারি গহনা সেট কেনাবেচার সঙ্গে জড়িত তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। খান অন্য কয়েকটি মামলাতেও কারাদণ্ড ভোগ করছেন। তার একটি বাদে বাকি সব সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে এবং সেগুলোর আপিল বিচারাধীন রয়েছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বারবার অভিযোগ করে আসছে, ইমরান খানের বিরুদ্ধে আইনি কার্যক্রমগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

1

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

2

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

3

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

4

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

5

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

9

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

10

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

11

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

12

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

13

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

14

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

15

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

16

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

17

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

18

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20