Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জর্জ ওয়াশিংটনের চুলের গোছা নিলামে ৪ হাজার ডলারে বিক্রি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুলের একটি ফ্রেমে বাঁধানো গোছা নিলামে ৪ হাজার ডলারে (৩,০৫৮ পাউন্ড) বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস জানিয়েছে, চুলটি একসময় জন গ্যাডসবির মালিকানায় ছিল, যিনি ১৭৯৯ সালে ওয়াশিংটনকে আপ্যায়ন করেছিলেন এবং ওই বছরই ওয়াশিংটনের মৃত্যু হয়।

পরে সংগ্রাহক জন কে ল্যাটিমার গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলটি সংগ্রহ করেন। নিলামে বিক্রি হওয়া চুলের নতুন মালিকের নাম প্রকাশ করা হয়নি। শনিবারের এই বিক্রি ওয়াশিংটনের চুলের জন্য সবচেয়ে দামি নিলাম নয়। ২০২১ সালে একটি লকেটে রাখা তিনটি চুল প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা মৃত্যুর আগে বা পরে তার মাথা থেকে নেওয়া হয়েছিল বলে মনে করা হয়।

গ্যাডসবি ছিলেন ১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়া শহরের বাসিন্দা। তিনি ওয়াশিংটনকে ডিনারে আপ্যায়ন করেছিলেন বলে জানা যায়। গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক সাক্ষ্যে উল্লেখ করেন যে তার দাদা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব ও সম্পর্কের কারণে চুলের অধিকারী হন এবং তা ফ্রেমে বাঁধিয়ে ওয়াশিংটন সিটির বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে ঝুলিয়ে রাখেন।

রিচমন্ড অকশনস জানায়, গ্যাডসবি ১৭৯৮ এবং ১৭৯৯ সালে ওয়াশিংটনের দুটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওয়াশিংটন আমেরিকান স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে বিজয় এনে দেন এবং মার্কিন সংবিধান প্রণয়নে সহায়তা করেন। ১৭৮৮ সালে তিনি দেশের প্রথম প্রেসিডেন্ট হন এবং দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে পদত্যাগ করেন।

ওয়াশিংটনের চুলের বেশ কয়েকটি গোছা সংরক্ষিত আছে, যার মধ্যে কমপক্ষে ৫০টি নমুনা তার প্রাক্তন বাসভবন মাউন্ট ভার্ননে সংগ্রহে রয়েছে, যা এখন একটি জাদুঘর। মাউন্ট ভার্ননের ওয়েবসাইটের একটি ব্লগ অনুসারে, বন্ধু বা প্রিয়জনের চুল প্রকাশ্যে প্রদর্শনের চল ১৯শ শতকে শীর্ষে ছিল, তবে ওয়াশিংটনের মতো ধনী পরিবারগুলোর মধ্যে এটি দীর্ঘদিন জনপ্রিয় ছিল।

চুলের লকেট ছাড়াও ওয়াশিংটনের সাথে সম্পর্কিত অন্যান্য জিনিসও নিলামে ভালো দাম পেয়েছে। জুলাই মাসে ১৭৭৬ সালে স্বাক্ষরিত একটি চিঠি, যেখানে তিনি কন্টিনেন্টাল আর্মির জন্য সৈন্য চেয়েছিলেন, ১,০৯,৮০০ ডলারে বিক্রি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

2

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

3

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

4

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

5

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

6

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

7

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

8

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

9

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

10

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

11

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

12

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

13

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

14

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

15

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

18

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20