Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প

ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন, যদি ইরান এবং হুথিদের পক্ষ থেকে নতুন করে কোনো উস্কানি না আসে তাহলে তিনি হামলা চালাবেন না।

আজ শনিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প এখন উত্তেজনা বৃদ্ধির বদলে যুদ্ধ থামানোর বিকল্পকে বেছে নিচ্ছেন। তবে দেশটির বর্তমান ও সাবেক একাধিক নেতা বলেছেন, অজনপ্রিয় এ যুদ্ধ কীভাবে শেষ করবেন এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে নিয়ে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্স বলেছে, নিজের উপদেষ্টাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো নতুন করে যুদ্ধ শুরু না করতে যে অনুরোধ ট্রাম্পকে করেছেন সেটিকেও তিনি বিবেচনায় নিচ্ছেন।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে মধ্যবর্তী নির্বাচনে। যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। তারা কংগ্রেসের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয়ের নিয়ন্ত্রণ হারিয়েছে।

জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিনি বলেছেন, ইরান যুদ্ধে যে দাম চুকাতে হয়েছে, সেটিতে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলেছেন, ইরান যুদ্ধের কারণেই তাদের নির্বাচনে হারতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

1

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

2

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

3

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

4

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

7

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

8

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

9

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

10

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

18

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

19

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

20