Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে সরকার ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের ওপর তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের আস্থা ছিল না। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে আন্তরিক। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

দেশের স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি অতীতেও জনগণের সংকটে পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে অবদান রাখতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

2

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

3

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

4

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

5

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

6

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

7

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

8

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

9

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

10

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

13

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

16

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

17

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

18

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

19

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

20