Deleted
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিটিএ ৬-এ বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান 'আজ শনিবার'

বিশ্বজুড়ে আলোচিত ভিডিও গেম 'গ্র্যান্ড থেফট অটো ৬' বা জিটিএ ৬-এ এবার শোনা যাচ্ছে বাংলা গান। গেমটির একটি রেডিও স্টেশনে জায়গা পেয়েছে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের ১৯৮২ সালে প্রকাশিত গান 'আজ শনিবার'। গেমটি ঘিরে খেলোয়াড়দের নানা আগ্রহ ও আবিষ্কারের মধ্যে পুরোনো এই বাংলা গানটি নতুন করে নজর কেড়েছে গেমার ও নেটিজেনদের মাঝে।

'আজ শনিবার' গানটি রূপা বিশ্বাসের 'ডিস্কো জ্যাজ' অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আশিস খান। কলকাতার শিল্পী রূপা বিশ্বাস এতে বাংলা ও হিন্দি ভাষায় গানটি গেয়েছিলেন। চার দশকের বেশি সময় পর জিটিএ ৬-এর মাধ্যমে গানটি নতুন করে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে।

গেমটির 'ওয়ার্ল্ডওয়াইড এফএম' নামের ইন-গেম রেডিও স্টেশনে শোনা যাচ্ছে গানটি। এই স্টেশনে আন্তর্জাতিক হাউস, জ্যাজসহ বিভিন্ন ধরনের সংগীত বাজানো হয়। গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় গাড়ি চালানোর সময় রেডিওতে এই গান শুনতে পারবেন খেলোয়াড়েরা।

১৯৮০ ও ৯০-এর দশকে ডিস্কো সংগীত বেশ জনপ্রিয় ছিল। সে সময় ভারতীয় সংগীতেও এই ধারার প্রভাব দেখা যায়। নাজিয়া হাসানের 'আপ জ্যায়সা কোই' কিংবা ১৯৮২ সালের 'ডিস্কো ড্যান্সার' সিনেমার গানগুলো ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তোলে। সেই সময়ের ডিস্কো ধারার গান 'আজ শনিবার'ও এবার নতুন প্রজন্মের গেমারদের কাছে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের মালদার জেলা প্রশাসকের মেয়ে রূপা বড় হয়েছেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষে ১৯৮১ সালে কানাডায় বেড়াতে গিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে গান শোনান তিনি। তার গান শুনে মুগ্ধ হন সংগীতশিল্পী দুই ভাই আশিস খান ও প্রণেশ খান। তাদের উদ্যোগেই ১৯৮২ সালে প্রকাশিত হয় রূপার অ্যালবাম 'ডিস্কো জ্যাজ'। এতে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে ডিস্কো ও জ্যাজের মিশ্রণ ঘটানো হয়। তবে নাজিয়া হাসান ও বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার ভিড়ে অ্যালবামটি তেমন সাড়া পায়নি। পরে বিয়ে, সংসার ও শিক্ষকতার ব্যস্ততায় পেশাদার সংগীত থেকে দূরে সরে যান রূপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

1

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

2

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

3

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

4

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

7

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

8

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

11

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

12

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

13

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

14

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

15

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

18

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

19

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

20