Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেমসের গান সংরক্ষণে জেমস ফাউন্ডেশন গঠনের উদ্যোগ

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমসের গান ও সংগীতের নানা তথ্য সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া চলছে, যা তার গান ও সংগীতের ইতিহাস সংরক্ষণে কাজ করবে।

জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’

উল্লেখ্য, গত শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। পরে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। চার দশক পেরিয়ে এখনো তিনি নিয়মিত কনসার্ট করে যাচ্ছেন এবং দেশ-বিদেশের বাঙালি শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার পরিবেশনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

1

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

2

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

5

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

6

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

7

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

10

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

13

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

14

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

15

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

16

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

17

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

18

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

19

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

20