Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের বিএড প্রশিক্ষণে মাউশির উদ্যোগ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ২০২৭ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য যোগ্য শিক্ষকদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য চেয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগামী ১৭ নভেম্বরের মধ্যে সুপারিশসহ এসব তথ্য অনলাইনে পাঠাতে হবে।

সম্প্রতি অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার নির্দেশনায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের মধ্য থেকে ভর্তির যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে। প্রধান শিক্ষকদের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানো বাধ্যতামূলক।

বিএড কোর্সে ভর্তির আবেদনের জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে-কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাস), স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। সনাতন পদ্ধতিতে পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ২.২৫ থাকতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, শিক্ষকদের তথ্য জমা দেওয়ার জন্য শুধু অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।

প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে https://forms.gl/1rTNPkZ4UFrfnAnf8 - লিংকে প্রবেশ করে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ জমা দিতে পারবেন। তথ্য পাঠানোর শেষ সময় আগামী ১৭ নভেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

1

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

2

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

3

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

4

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

5

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

6

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

7

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

8

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

9

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

12

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

15

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

16

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

20