Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী পরিবহনে যুক্ত হচ্ছে আরও দুটি বাস

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। বাস দুটি বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া নিয়ে পরিচালনা করা হবে। পাশাপাশি নতুন দুটি রুটেও বাস চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কলেজের বাস পরিচালনা কমিটি ও কলেজ প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বাস পরিচালনা কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি তার পোস্টে লেখেন, সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থী পরিবহনে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন বাস, দুটি নতুন রুট। আজ কলেজ পরিবহন কমিটির সঙ্গে অধ্যক্ষ মহোদয় এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে বাস পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী ওয়াহেদ ঢাকা পোস্টকে বলেন, আজ বাস পরিচালনা কমিটি ও কলেজ প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত সভায় আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস দুটি বিআরটিসি থেকে ভাড়া নেওয়া হবে। আগামীকাল বিআরটিসির কর্মকর্তারা কলেজে আসবেন।

নতুন বাসের রুট প্রসঙ্গে তিনি বলেন, নতুন দুটি বাস সম্পূর্ণ নতুন দুটি রুটে চলাচল করবে। তবে কোন কোন রুটে বাস দুটি চালু করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। ইন্টারমিডিয়েট ও অনার্স উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই এই বাস চালু করা হচ্ছে। কোনো নির্দিষ্ট শ্রেণি বা বিভাগের শিক্ষার্থীদের জন্য এককভাবে বাস আনা হচ্ছে না। সোহরাওয়ার্দী কলেজের সব শিক্ষার্থীই এসব বাস ব্যবহার করতে পারবেন।

কলেজের নিজস্ব বাস না থাকার বিষয়ে কাজী ওয়াহেদ বলেন, এই মুহূর্তে কলেজের এমন কোনো ফান্ড নেই, যার মাধ্যমে নিজস্ব বাস কেনা সম্ভব। তবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের নিয়মিত ক্লাসে ফেরাতে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যেই শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আরও দুটি বাস বাড়ানো হচ্ছে।

এদিকে, নতুন দুটি বাস যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, কলেজ প্রশাসনের উদাসীনতার কারণেই এতদিন আমরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আমাদের দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ। তবে শুধু বিআরটিসি থেকে ভাড়া করা বাস নয়, শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি পরিবহন সুবিধা নিশ্চিত করতে কলেজের নিজস্ব বাসের ব্যবস্থা করার বিষয়েও কলেজ প্রশাসনের নজর দেওয়া উচিত।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সাবরিন বৃন্ত বলেন, আমাদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ। আশা করি, নতুন দুটি বাস চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে। তবে আমরা আশা করি, ভবিষ্যতে সোহরাওয়ার্দী কলেজের পরিবহন ব্যবস্থায় নিজস্ব বাসও যুক্ত হবে।

এ বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

1

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

2

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

3

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

4

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

8

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

11

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

12

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

13

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

14

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

15

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

16

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

17

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

18

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

19

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

20