Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকৌশল শিক্ষার মানদণ্ড ও পেশাগত বৈষম্যের প্রশ্ন

বাংলাদেশে সরকারি অনুমোদিত মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জনের পর নির্ধারিত পেশাগত শর্ত পূরণ করলে একজন চিকিৎসক সাধারণত সংশ্লিষ্ট পেশাগত ব্যবস্থায় প্রবেশের সুযোগ পান। এর পেছনে যুক্তিও স্পষ্ট—প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং শিক্ষার্থী নির্ধারিত একাডেমিক ও পেশাগত যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পরও কেন তাকে ভিন্ন ধরনের পেশাগত বাধার মুখে পড়তে হবে—যদি তার পড়া সংশ্লিষ্ট প্রকৌশল প্রোগ্রামটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) এর স্বীকৃতি না পেয়ে থাকে?

এটি কোনোভাবেই প্রকৌশল শিক্ষার অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার প্রশ্ন নয়। প্রকৌশল শিক্ষা অবশ্যই নির্দিষ্ট একাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করবে। প্রকৌশল প্রোগ্রামের মান নিশ্চিত করতে BAETE এর অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হলো, একটি প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সীমাবদ্ধতার সম্পূর্ণ দায় কেন একজন শিক্ষার্থী বা গ্র্যাজুয়েটকে বহন করতে হবে?

একজন শিক্ষার্থী যদি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত পাঠ্যক্রম সফলভাবে সম্পন্ন করে প্রকৌশল বিষয়ে ডিগ্রি অর্জন করেন, তাহলে তার ব্যক্তিগত দক্ষতা যাচাইয়ের কোনো জাতীয় ও স্বচ্ছ সুযোগ থাকা উচিত কি না, এ প্রশ্নটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। কারণ প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশন এবং ব্যক্তিগত পেশাগত সক্ষমতা একই বিষয় নয়।

একটি প্রকৌশল প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন নির্ভর করতে পারে পাঠ্যক্রম, শিক্ষক, ল্যাবরেটরি, অবকাঠামো, একাডেমিক পরিবেশ, মাননিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর। কিন্তু একজন গ্র্যাজুয়েটের নিজস্ব জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সক্ষমতা আলাদাভাবে মূল্যায়নের সুযোগ থাকা প্রয়োজন।

এখানেই পেশাগত সমতার প্রশ্নটি সামনে আসে। একজন প্রকৌশলী কি তার ব্যক্তিগত যোগ্যতার কারণে নয়, বরং তিনি যে প্রোগ্রাম থেকে ডিগ্রি নিয়েছেন তার অ্যাক্রেডিটেশন অবস্থার কারণে পেশাগতভাবে পিছিয়ে পড়বেন? যদি মূল উদ্দেশ্য হয় প্রকৌশলীদের দক্ষতা নিশ্চিত করা, তাহলে একটি স্বচ্ছ ও competency-based জাতীয় মূল্যায়ন ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে।

আইন পেশায় যেমন নির্ধারিত একাডেমিক যোগ্যতার পর পেশাগত পরীক্ষার মাধ্যমে দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে, প্রকৌশলীদের ক্ষেত্রেও অনুরূপ একটি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। এ ধরনের ব্যবস্থা চালু হলে BAETE এর অ্যাক্রেডিটেশনও বহাল থাকবে, আবার ইউজিসি অনুমোদিত কিন্তু BAETE অ্যাক্রেডিটেশনবিহীন প্রোগ্রামের গ্র্যাজুয়েটদের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণের একটি সুযোগ তৈরি হবে। এতে মান বজায় রাখার পাশাপাশি পেশাগত সুযোগও আরও ন্যায়সংগত হতে পারে।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। সড়ক, সেতু, বিদ্যুৎ ও জ্বালানি, পানি ও পরিবেশ, শিল্প, নগরায়ণ, যোগাযোগ এবং প্রযুক্তিগত অবকাঠামো—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই প্রকৌশলীদের অবদান রয়েছে। তাই প্রকৌশলীদের পেশাগত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব শুধু বিদ্যমান পেশাজীবীদের প্রতিনিধিত্ব করা নয়; ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখা। নিয়মিত কারিগরি প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা, মেন্টরশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

মান এবং অন্তর্ভুক্তি, দুটিকে পরস্পরবিরোধী হিসেবে দেখার প্রয়োজন নেই। একটি ভালো ব্যবস্থা একই সঙ্গে কঠোর মানদণ্ড বজায় রাখতে পারে এবং যোগ্য গ্র্যাজুয়েটকে তার দক্ষতা প্রমাণের সুযোগ দিতে পারে। বাংলাদেশের প্রয়োজন দক্ষ, নৈতিক ও আধুনিক জ্ঞানসম্পন্ন প্রকৌশলী। তাই প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করতেই হবে। তবে মান নিশ্চিত করার নামে যেন যোগ্যতার প্রমাণ দেওয়ার পথ বন্ধ না হয়ে যায়, সেটিও নিশ্চিত করা জরুরি।

প্রশ্নটি তাই BAETE থাকবে কি থাকবে না, সেটি নয়। বরং প্রশ্ন হলো, কীভাবে একটি স্বচ্ছ, ন্যায়সংগত, দক্ষতাভিত্তিক ও জাতীয়ভাবে গ্রহণযোগ্য পেশাগত ব্যবস্থা গড়ে তোলা যায়। প্রকৌশলীরা চান তাদের পেশাগত অধিকার, আর রাষ্ট্র ও সমাজ চায় দক্ষ প্রকৌশলী। বাংলাদেশের ভবিষ্যতের জন্য দুটিই সমান গুরুত্বপূর্ণ। প্রকৌশল শিক্ষার মানদণ্ড রক্ষা করতে হবে, কিন্তু মানদণ্ডের নামে বৈষম্য নয়; বরং প্রত্যেক যোগ্য প্রকৌশলীকে নিজের দক্ষতা প্রমাণের ন্যায্য সুযোগ দিতে হবে।

লেখক: ড. প্রকৌ. মো. জাকির হোসেন খান, সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

3

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

4

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

5

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

6

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

7

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

8

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

9

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

10

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

11

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

12

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

13

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

14

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

15

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

18

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

19

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

20