Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান।

আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সাংগঠনিক) শাখাওয়াত হোসেন লিমন, প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান, কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, টিটিসির অধ্যক্ষ জাবেদ রহিম এবং কটিয়াদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাসমিয়া তাবাসসুম পিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শফিকুল আলম আরজু।

আয়োজকেরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের অবদান তুলে ধরতে দিবসটি উদযাপন করা হচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কারিগরি অগ্রগতিতে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রকৌশলীদের মধ্যে পেশাগত সচেতনতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

1

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

2

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

3

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

4

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

5

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

9

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

10

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

11

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

12

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

13

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

14

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

15

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

16

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

17

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

18

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

19

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

20